RCTV Logo দিনাজপুর প্রতিনিধি
৭ মে ২০২৬, ৪:৪৯ অপরাহ্ন

দিনাজপুরে আইইবির ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ছবিঃ আরসিটিভি

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)-এর ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইঞ্জিনিয়ার্স ডে-২০২৬ উপলক্ষে দিনাজপুর কেন্দ্রে নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়েছে।

৭ মে বৃহস্পতিবার দিনব্যাপী কর্মসূচিতে অংশ নেন বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান ও প্রকৌশলী সংগঠনের সদস্যরা।

অনুষ্ঠানের সূচনা হয় সকাল ১০টায় দিনাজপুর সড়ক ও জনপথ অধিদপ্তরের সড়ক সার্কেল কার্যালয়ে জাতীয় পতাকা ও আইইবি পতাকা উত্তোলনের মাধ্যমে। এরপর শপথ বাক্য পাঠ অনুষ্ঠিত হয়। সকাল ১০টা ২০ মিনিটে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়, যা কার্যালয় প্রাঙ্গণ প্রদক্ষিণ করে।

পরে সকাল ১০টা ৪০ মিনিটে সড়ক সার্কেল কনফারেন্স রুমে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। সকাল ১১টায় অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইইবি দিনাজপুর কেন্দ্রের চেয়ারম্যান ও দিনাজপুর সড়ক সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. মাহবুবুল আলম খান।

স্বাগত বক্তব্য দেন আইইবি দিনাজপুর কেন্দ্রের সম্মানী সম্পাদক ও দিনাজপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. মাসুদুর রহমান।

আলোচনা সভায় বক্তব্য রাখেন আইইবি দিনাজপুর কেন্দ্রের ভাইস চেয়ারম্যান প্রকৌশলী আবু আহমেদ জাফরুল্লাহ, দিনাজপুর গণপূর্ত সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এবিএম হুমায়ুন কবীর, নেসকো দিনাজপুর সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. হাসনাত জামান, দিনাজপুর সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. আসাদুজ্জামান, দিনাজপুর গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. মনিরুজ্জামান সরকার, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ফারুক আহমেদসহ অন্যান্য প্রকৌশলীরা।

এছাড়াও বক্তব্য দেন এলজিইডি দিনাজপুর অঞ্চলের নির্বাহী প্রকৌশলী ও স্থানীয় কাউন্সিলর সদস্য প্রকৌশলী মো. শামীম আখতার, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. বেলাল আহমেদ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. মুরাদ হোসেন, এলজিইডির নির্বাহী প্রকৌশলী ফিরোজ আহমেদ, হাবিপ্রবির সহকারী অধ্যাপক প্রকৌশলী মো. শফিকুল ইসলাম এবং আইটি ইঞ্জিনিয়ার মোহাম্মদ সৈকত আলী।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন দিনাজপুর এলজিইডির সহকারী প্রকৌশলী মো. ফাওজুল কবীর, হাবিপ্রবির সহকারী অধ্যাপক মোহাম্মদ ফেরদৌস ওয়াহিদ এবং প্রকৌশলী মো. সৈকত আলী।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বক্তারা দেশের অবকাঠামোগত উন্নয়ন, প্রযুক্তিনির্ভর টেকসই উন্নয়ন এবং জাতীয় অগ্রগতিতে প্রকৌশলীদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তারা ভবিষ্যতেও দেশ গঠনে প্রকৌশলীদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিপিএল ফিক্সিং কাণ্ডে শাস্তি পেলেন ক্রিকেটারসহ ৪ জন

ভয়াবহ অপুষ্টিতে ভুগছেন গাজার নারী ও শিশুরা

১২ মে থেকে ঈদ পর্যন্ত দোকানপাট খোলা রাত ১০টা পর্যন্ত

ইন্দোনেশিয়া থেকে আনা হবে ২ কোটি লিটার সয়াবিন তেল, ব্যয় ২৮২ কোটি টাকা

লোকসান প্রায় ১৬ কোটি, বুলবুলকে জবাবদিহিতার কথা বললেন তামিম

১৩২ টাকা বাড়ানোর পর জেট ফুয়েলের দাম কমানোর সিদ্ধান্ত

ব্যালন ডি’অরের দৌড়ে পরিবর্তন, যারা আছেন সেরা পাঁচে

হাম ও উপসর্গে আরও ১২ শিশুর মৃত্যু

জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু ৭ জুন

পঞ্চগড় সীমান্তে সতর্ক বিজিবি, অনুপ্রবেশ ঠেকাতে সতর্কতা জারি

১০

১৫ বিজিবির অভিযানে ৩০ লাখ টাকার ভারতীয় প্যান্ট পিছ জব্দ

১১

দিনাজপুরে আইইবির ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১২

খাল খননের মাধ্যমে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা দখলমুক্ত হবে

১৩

পর্যায়ক্রমে মাঠ থেকে সশস্ত্র বাহিনী প্রত্যাহার করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

ইউনূস-আসিফ নজরুল-শফিকুলদের নামে মামলার আবেদন

১৫

দেশে এলো ১ লাখ টন জ্বালানি তেল, খালাস হচ্ছে ইআরএল জেটিতে

১৬

নাটোরে সিংড়ায় বাসস্ট্যান্ডে ট্রাকচাপায় অটোভ্যান যাত্রীর মৃত্যু

১৭

কৃষকদের জন্য সুখবর, বিদায় নিচ্ছে বৃষ্টি বলয়

১৮

সিলেট ও ময়মনসিংহে হামের উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু

১৯

পানিশূন্যতা পূরণে উপকারী ৮ ফল

২০