পরীক্ষামূলক
LIVE TV

১৫ বিজিবির অভিযানে ৩০ লাখ টাকার ভারতীয় প্যান্ট পিছ জব্দ

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর চলমান চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় প্যান্ট পিছ জব্দ করা হয়েছে। বুধবার (৭ মে) সকালে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ঘাঘলা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়—চোরাকারবারীরা সীমান্ত দিয়ে ভারতীয় প্যান্ট পিছের একটি বড় চালান বাংলাদেশে পাচারের চেষ্টা করছে। এমন তথ্যের ভিত্তিতে সকাল ৭টার দিকে ১৫ বিজিবির একটি বিশেষ টহল দল ঘাঘলা বাজার এলাকায় অভিযান চালায়।

এ সময় ব্যাটারিচালিত অটোভ্যানে করে কয়েকজন সন্দেহভাজন ব্যক্তি মালামাল বহন করছিল। বিজিবি সদস্যরা তাদের থামার সংকেত দিলে তারা ভ্যান ও মালামাল ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ১ হাজার ৫০০ মিটার ভারতীয় প্যান্ট পিছ জব্দ করা হয়।

বিজিবি জানায়, জব্দকৃত পণ্যের আনুমানিক সিজার মূল্য ৩০ লাখ টাকা। এ ঘটনায় জড়িত চোরাকারবারীদের পরিচয় শনাক্ত এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, “সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন ও মানব পাচার প্রতিরোধে বিজিবি সবসময় আপসহীন। চোরাচালানমুক্ত বাংলাদেশ গড়তে বিজিবি সর্বদা সতর্ক ও দৃঢ় প্রতিজ্ঞ। সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।”

Facebook Comments Box

মন্তব্য করুন