RCTV Logo আন্তর্জাতিক ডেস্ক
৭ মে ২০২৬, ৬:৩০ অপরাহ্ন

ভয়াবহ অপুষ্টিতে ভুগছেন গাজার নারী ও শিশুরা

ছবিঃ সংগৃহীত

যুদ্ধবিধ্বস্ত গাজায় ভয়াবহ অপুষ্টিতে ভুগছেন নারী ও শিশুরা । আন্তর্জাতিক মানবিক চিকিৎসা সংস্থা মেডিসিন্স স্যান্স ফ্রন্টিয়ার্স (এমএসএফ) জানিয়েছে, ফিলিস্তিনিদের জন্য খাদ্য ও মানবিক সহায়তার ওপর ইসরায়েলের কঠোর বিধিনিষেধের কারণেই এই সংকট আরও গভীর হচ্ছে।

বৃহস্পতিবার (৭ মে) কাতার-ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সংস্থাটির সহায়তাপ্রাপ্ত বিভিন্ন ক্লিনিকের তথ্য অনুযায়ী, গর্ভবতী নারী, নবজাতক ও অল্পবয়সী শিশুরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এদিকে, সন্তান জন্মদান, গর্ভপাত, কম ওজনের শিশুর জন্ম এবং নবজাতকের মৃত্যুর ঘটনা বেড়েই চলেছে। একই সঙ্গে শিশুদের মধ্যে তীব্র অপুষ্টির হারও আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে।

মাঠপর্যায়ে কর্মরত চিকিৎসকরা জানায়, তারা প্রতিদিনই এমন মর্মান্তিক পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন। অনেক মা অভিযোগ করে বলেছেন, পর্যাপ্ত খাদ্যের অভাবই তাদের অপুষ্টির প্রধান কারণ।

সংশ্লিষ্ট সূত্র জানায়, যুদ্ধবিরতির প্রায় ছয় মাস পেরিয়ে গেলেও মানবিক সহায়তা প্রবেশে বিধিনিষেধ এখনো বহাল রয়েছে। চুক্তি অনুযায়ী প্রতিদিন ৬০০ ট্রাক ত্রাণ ও খাদ্য সহায়তা গাজায় প্রবেশ করার কথা থাকলেও বাস্তবে প্রতিদিন গড়ে মাত্র ১৫০টি ট্রাক প্রবেশ করছে। ফলে গাজার সাধারণ মানুষ চরম খাদ্যসংকট ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর অভাবে মানবেতর জীবনযাপন করছে।

বিশেষজ্ঞদের দাবি, দ্রুত কার্যকর মানবিক সহায়তা নিশ্চিত করা না গেলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদ্যুতের মূল্য বৃদ্ধি নিয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি : বিদ্যুৎমন্ত্রী

বিপিএল ফিক্সিং কাণ্ডে শাস্তি পেলেন ক্রিকেটারসহ ৪ জন

ভয়াবহ অপুষ্টিতে ভুগছেন গাজার নারী ও শিশুরা

১২ মে থেকে ঈদ পর্যন্ত দোকানপাট খোলা রাত ১০টা পর্যন্ত

ইন্দোনেশিয়া থেকে আনা হবে ২ কোটি লিটার সয়াবিন তেল, ব্যয় ২৮২ কোটি টাকা

লোকসান প্রায় ১৬ কোটি, বুলবুলকে জবাবদিহিতার কথা বললেন তামিম

১৩২ টাকা বাড়ানোর পর জেট ফুয়েলের দাম কমানোর সিদ্ধান্ত

ব্যালন ডি’অরের দৌড়ে পরিবর্তন, যারা আছেন সেরা পাঁচে

হাম ও উপসর্গে আরও ১২ শিশুর মৃত্যু

জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু ৭ জুন

১০

পঞ্চগড় সীমান্তে সতর্ক বিজিবি, অনুপ্রবেশ ঠেকাতে সতর্কতা জারি

১১

১৫ বিজিবির অভিযানে ৩০ লাখ টাকার ভারতীয় প্যান্ট পিছ জব্দ

১২

দিনাজপুরে আইইবির ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৩

খাল খননের মাধ্যমে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা দখলমুক্ত হবে

১৪

পর্যায়ক্রমে মাঠ থেকে সশস্ত্র বাহিনী প্রত্যাহার করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

ইউনূস-আসিফ নজরুল-শফিকুলদের নামে মামলার আবেদন

১৬

দেশে এলো ১ লাখ টন জ্বালানি তেল, খালাস হচ্ছে ইআরএল জেটিতে

১৭

নাটোরে সিংড়ায় বাসস্ট্যান্ডে ট্রাকচাপায় অটোভ্যান যাত্রীর মৃত্যু

১৮

কৃষকদের জন্য সুখবর, বিদায় নিচ্ছে বৃষ্টি বলয়

১৯

সিলেট ও ময়মনসিংহে হামের উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু

২০