RCTV Logo লাইফস্টাইল ডেস্ক
৭ মে ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন

পানিশূন্যতা পূরণে উপকারী ৮ ফল

ছবিঃ সংগৃহীত

শরীরে সুস্থ রাখতে পর্যাপ্ত পানি পান অপরিহার্য। অনেকেই পানি খেতে চান না। যারা পানি খেতে চান না তারা নিয়মিত খাদ্যতালিকায় পানিযুক্ত ফল ও সবজি রাখুন। শরীরে পানির ঘাটতি পূরণে শুধু পানি পানই করতে হবে এমন কোনো কথা নেই। এমন অনেক ফল  আছে যা আআপনার শক্তি বাড়াতে, হজমে সাহায্য করতে এবং শরীরকে পুষ্ট রাখতে সহায়তা করে। যেমন-

তরমুজ
যদি পানি পান করতে অপছন্দ করেন, তবে শরীরকে সতেজ রাখতে তরমুজ খান। এই ফলে পানির পরিমাণ প্রায় ৯২ শতাংশ। এটি সবচেয়ে বেশি পানি শোষণকারী ফলগুলোর মধ্যে একটি। এই ফল শরীরে পটাশিয়াম এবং ম্যাগনেসিয়ামও সরবরাহ করে, যার ফলে শরীরে তরলের ভারসাম্য বজায় থাকে। এই ফল শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ।

স্ট্রবেরি
শরীরকে সতেজ রাখতে স্ট্রবেরি খেতে পারেন। সুস্বাদু হওয়ার পাশাপাশি,এই ফলে ৯১ শতাংশ পানি রয়েছে। উচ্চ মাত্রায় ভিটামিন সি সমৃদ্ধ স্ট্রবেরি ফল রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ত্বকের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে। এতে থাকা অ্যান্থোসায়ানিনের মতো প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্টগুলো অক্সিডেটিভ স্ট্রেস মোকাবিলায় সাহায্য করে।

বাঙ্গি
বাঙ্গ শরীর সতেজ রাখতে সাহায্য করে। এই ফলে প্রায় ৯০ শতাংশ পানি থাকে। এই ফল শরীরে ইলেক্ট্রোলাইট ও পটাশিয়াম সরবরাহ করে। এতে প্রচুর পরিমাণে বিটা-ক্যারোটিন ও ভিটামিন এ রয়েছে, যা চোখের স্বাস্থ্য ভালো রাখে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।

শসা
শসা শরীরে পানি ঘাটতি পূরণে সহাযতা করে। এতে প্রায় ৯৫ শতাংশ থাকে, যা শরীরকে সতেজ রাখতে এবং তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে । এতে প্রচুর পরিমাণে ভিটামিন কে এবং অ্যান্টিঅক্সিডেন্টও রয়েছে।

কমলা
কমলায় ৮৬-৮৮ শতাংশ পানি থাকায় শরীর সতেজ রাখতে ভূমিকা রাখে। এতে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি থাকায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এই ফলের প্রাকৃতিক চিনি শক্তি ফেরাতে এবং ইলেক্ট্রোলাইটের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে।

আনারস
আনারসও শরীরে পানির ঘাটতি পূরণে সহায়তা করে। এতে প্রায় ৮৬ শতাংশ জলীয় উপাদান রয়েছে। ব্রোমেলিন নামক এনজাইমে ভরপুর এই ফলটিতে প্রদাহরোধী এবং হজমে সহায়ক গুণ পাওয়া যায়। আনারস শরীরে প্রাকৃতিক ভিটামিন সি এবং ম্যাঙ্গানিজও সরবরাহ করে, যা বিপাকীয় কার্যকলাপের জন্য গুরুত্বপূর্ণ।

পিচ
পিচ ফলে প্রায় ৮৯ শতাংশ জলীয় উপাদান রয়েছে। এই ফলে প্রচুর পরিমাণে ফাইবার থাকায় হজমে সহায়তা করে। ভিটামিন এ এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর পিচ ফল ত্বকের স্বাস্থ্য ঠিক রাখে এবং কোষকে ক্ষতি থেকে রক্ষা করে।

কিউই
ভিটামিন সি অত্যন্ত সমৃদ্ধ কিউই ফলে প্রায় ৮৩-৮৫ শতাংশ জলীয় উপাদান রয়েছে। ফলে এটি রোগ প্রতিরোধ ক্ষমতা এবং কোলাজেন উৎপাদনে সহায়তা করে। কিউই ফল পটাশিয়াম এবং ফাইবারও সরবরাহ করে যা হজমশক্তি বাড়াতে সাহায্য করে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

২৭ জুলাই থেকে শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা

গাইবান্ধায় ডুবেছে আমন বীজতলা: কপালে চিন্তার ভাঁজ কৃষকের

ঠোঁট ও তালুকাটা শিশুদের পুনর্বাসনে জাতীয় কর্মসূচি পালন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

দুই ধারাবাহিকে ব্যস্ত শিরতাজ জাহান জেবি

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে লাখো ভক্তের স্বাক্ষর

জুলাই গণহত্যার দ্রুত সুষ্ঠু বিচার দাবিতে চিফ প্রসিকিউটরকে স্মারকলিপি

১০

র‌্যাঙ্ক ব্যাজ পেলেন নৌবাহিনীর নতুন প্রধান

১১

আট অঞ্চলে বজ্রবৃষ্টিসহ ঝড়ের আভাস

১২

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

১৩

পাঁচ দিন পর বন্ধ করে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৪

ট্রাইব্যুনালে হাজির জিয়াউর রহমান হত্যার আসামি মোজাফফর

১৫

মেসির দলে যোগ দিলেন ব্রাজিলের কাসেমিরো

১৬

বিশ্বকাপের স্বপ্নের একাদশে স্পেনের তিন, আর্জেন্টিনার দুই, ব্রাজিলের কেউ নেই

১৭

আজ ২২ জুলাই, দিনটি কেমন যাবে আপনার?

১৮

নামাজের সময়সূচি – ২৩ জুলাই ২০২৬

১৯

মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

২০