RCTV Logo স্পোর্টস ডেস্ক
৬ মে ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন

ভক্তদের স্মরণীয় মুহূর্ত উপহার দিতে চান বায়ার্ন কোচ

ছবিঃ সংগৃহীত

উয়েফা চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগের পিএসজির বিপক্ষে ৫-৪ গোল ব্যবধানে হারলেও ফাইনালে উঠতে বদ্ধপরিকর বায়ার্ন মিউনিখ। ঘরের মাঠে দ্বিতীয় লেগে আজ মাঠে নামবে তারা। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বায়ার্ন কোচ ভিনসেন্ট কোম্পানি জানান, গোল হজম করা নয়, বরং একটি প্রতিপকক্ষের চেয়ে একটি গোল বেশি করে ভক্তদের জন্য দিনটি স্মরণীয় করে রাখতে চান তিনি।

বায়ার্নের আক্রমণাত্মক স্টাইল নিয়ে প্রশ্নের জবাবে কোম্পানি বলেন, ‘মিশন হলো ম্যাচ জেতা। আমাদের নিজস্ব কিছু পরিকল্পনা রয়েছে, যা আমাদের জয়ের পথে সাহায্য করবে। আদর্শ পরিস্থিতি হলো গোল না খেয়ে জয় পাওয়া, তবে দিনশেষে প্রতিপক্ষের চেয়ে একটি গোল বেশি করাই আসল কথা।’

কোম্পানি বিশ্বাস করেন, বায়ার্ন সমর্থকরা এখন দল নিয়ে অনেক বেশি আশাবাদী। তিনি বলেন, ‘মৌসুমের শুরুতে অনেকেই হয়তো বিশ্বাস করেনি আমরা ফাইনালের এত কাছে পৌঁছাব। এখন আমরা এখানে দাঁড়িয়ে আছি এবং ভক্তরা বিশ্বাস করেন আমরা এটি করে দেখাতে পারব।’

ম্যাচ যদি টাইব্রেকারে গড়ায়, তার জন্যও বায়ার্ন সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছেন কোচ। ইনজুরি প্রসঙ্গে তিনি জানান, সার্জ গ্যানাব্রি বাদে দলের বাকি সব গুরুত্বপূর্ণ খেলোয়াড় সুস্থ ও স্কোয়াডে রয়েছেন। গত মৌসুমের তুলনায় এবার ইনজুরি সমস্যা অনেক কম থাকাটা বায়ার্নের জন্য বড় স্বস্তির বিষয়।

ব্যক্তিগত চাপ প্রসঙ্গে কোম্পানি জানান যে ম্যাচের আগে তার ঘুমাতে কোনো অসুবিধা হবে না এবং তিনি এই মুহূর্তে কোনো বাড়তি চাপ অনুভব করছেন না।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৃষ্টির লাশ ঢাকায় পৌঁছাবে ৯ মে

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

ভক্তদের স্মরণীয় মুহূর্ত উপহার দিতে চান বায়ার্ন কোচ

অনার্স ১ম বর্ষের ফরম পূরণ শুরু ১৩ মে

২০ বছর পর চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে আর্সেনাল

আজ ০৬ মে, দিনটি কেমন যাবে আপনার?

নামাজের সময়সূচি – ০৬ মে ২০২৬

হারিনি, পদত্যাগ করব না : মমতা

ময়মনসিংহে হামে আরও ১ শিশুর মৃত্যু, চিকিৎসাধীন ৭৯

ব্রাজিল তারকাকে পেতে ৯০ মিলিয়নের প্রস্তাব সৌদির

১০

পাটগ্রাম সীমান্তে ভারতীয় ড্রোন উদ্ধার, এলাকায় আতঙ্ক

১১

ডুমুর হাতে উচ্ছ্বসিত জয়া

১২

লন্ডনে চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ৬ সিনেমা

১৩

রংপুর কমিউনিটি নার্সিং কলেজে নানান আয়োজনে পালিত হলো “বিশ্ব অ্যাজমা দিবস”

১৪

এক বছরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন : মির্জা ফখরুল

১৫

দিনাজপুর জেলা পুলিশের কিট প্যারেড অনুষ্ঠিত

১৬

দিনাজপুর ডিবি ও লালপুর থানা পুলিশের যৌথ অভিযানে অস্ত্রসহ প্রতারক গ্রেফতার

১৭

হাজারো মানুষকে আঙুর চাষে স্বপ্ন দেখাচ্ছেন নাটোরের আমজাদ

১৮

কুড়িগ্রামে নদীগর্ভে যাচ্ছে ফসলি জমি ও বসতভিটা, অনিশ্চয়তায় হাজারো পরিবার

১৯

পশ্চিমবঙ্গে যে সরকারই আসুক আমাদের ফরেন পলিসি পরিবর্তন হবে না

২০