RCTV Logo আন্তর্জাতিক ডেস্ক
৬ মে ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন

বৃষ্টির লাশ ঢাকায় পৌঁছাবে ৯ মে

ছবিঃ সংগৃহীত

যুক্তরাষ্ট্রে নৃশংস হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির (২৭) লাশ আগামী ৯ মে ঢাকায় পৌঁছাবে। মঙ্গলবার (৫ মে) মধ্যরাতে ওয়াশিংটনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস বিষয়টি নিশ্চিত করেছে।

দূতাবাস জানায়, ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৭ মে রাত ৮টা ৫০ মিনিটে এমিরেটস এয়ারলাইনসের (ফ্লাইট EK 0220) মাধ্যমে প্রথমে দুবাই নেওয়া হবে লাশ। এরপর সেখান থেকে EK 0582 ফ্লাইটে করে ৯ মে সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

পুরো প্রক্রিয়াটি তত্ত্বাবধান করছে মিয়ামিতে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট, আর পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরামর্শে সমন্বয় করছে ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাস।

বুধবার (৬ মে) দুপুর ২টায় ফ্লোরিডার টাম্পায় বৃষ্টির জানাজা অনুষ্ঠিত হবে। এতে স্থানীয় বাংলাদেশি কমিউনিটির সদস্যরা অংশ নেবেন।

গত ১৬ এপ্রিল যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় অধ্যয়নরত দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭) ও নাহিদা সুলতানা বৃষ্টি (২৭ নিখোঁজ হন। পরদিন তাদের এক বন্ধু বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানান।

এ ঘটনায় জড়িত সন্দেহে লিমনের রুমমেট, মার্কিন নাগরিক হিশাম আবুঘরবেহকে গ্রেফতার করে পুলিশ। হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয় জানায়, জিজ্ঞাসাবাদের পর ২৪ এপ্রিল ফ্লোরিডার হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড ব্রিজ এলাকার কাছে কালো আবর্জনার ব্যাগ থেকে লিমনের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৃষ্টির লাশ ঢাকায় পৌঁছাবে ৯ মে

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

ভক্তদের স্মরণীয় মুহূর্ত উপহার দিতে চান বায়ার্ন কোচ

অনার্স ১ম বর্ষের ফরম পূরণ শুরু ১৩ মে

২০ বছর পর চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে আর্সেনাল

আজ ০৬ মে, দিনটি কেমন যাবে আপনার?

নামাজের সময়সূচি – ০৬ মে ২০২৬

হারিনি, পদত্যাগ করব না : মমতা

ময়মনসিংহে হামে আরও ১ শিশুর মৃত্যু, চিকিৎসাধীন ৭৯

ব্রাজিল তারকাকে পেতে ৯০ মিলিয়নের প্রস্তাব সৌদির

১০

পাটগ্রাম সীমান্তে ভারতীয় ড্রোন উদ্ধার, এলাকায় আতঙ্ক

১১

ডুমুর হাতে উচ্ছ্বসিত জয়া

১২

লন্ডনে চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ৬ সিনেমা

১৩

রংপুর কমিউনিটি নার্সিং কলেজে নানান আয়োজনে পালিত হলো “বিশ্ব অ্যাজমা দিবস”

১৪

এক বছরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন : মির্জা ফখরুল

১৫

দিনাজপুর জেলা পুলিশের কিট প্যারেড অনুষ্ঠিত

১৬

দিনাজপুর ডিবি ও লালপুর থানা পুলিশের যৌথ অভিযানে অস্ত্রসহ প্রতারক গ্রেফতার

১৭

হাজারো মানুষকে আঙুর চাষে স্বপ্ন দেখাচ্ছেন নাটোরের আমজাদ

১৮

কুড়িগ্রামে নদীগর্ভে যাচ্ছে ফসলি জমি ও বসতভিটা, অনিশ্চয়তায় হাজারো পরিবার

১৯

পশ্চিমবঙ্গে যে সরকারই আসুক আমাদের ফরেন পলিসি পরিবর্তন হবে না

২০