RCTV Logo আরসিটিভি ডেস্ক
৬ মে ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন

অনার্স ১ম বর্ষের ফরম পূরণ শুরু ১৩ মে

ছবিঃ সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৫ সালের অনার্স ১ম বর্ষ পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগামী ১৩ মে থেকে অনলাইনে ফরম পূরণ কার্যক্রম শুরু হবে।

মঙ্গলবার (৫ মে) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নিয়মিত শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন বর্ষের অনিয়মিত, গ্রেড উন্নয়ন এবং বিশেষ সুবিধাপ্রাপ্ত শিক্ষার্থীরাও পরীক্ষায় অংশ নিতে পারবেন। আগ্রহী শিক্ষার্থীদের আগামী ১১ জুনের মধ্যে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। এরপর পূরণ করা ফরম সংশ্লিষ্ট কলেজে জমা দিলে কলেজ কর্তৃপক্ষ ১৪ মে থেকে ১৫ জুনের মধ্যে তথ্য যাচাই ও নিশ্চয়ন সম্পন্ন করবে।

ফি জমা দেওয়ার ক্ষেত্রে বলা হয়েছে, ‘সোনালী সেবা’র মাধ্যমে ১৭ জুন থেকে ১৮ জুন বিকেল ৪টা পর্যন্ত টাকা পরিশোধ করা যাবে। নিয়মিত পরীক্ষার্থীদের জন্য প্রতি পূর্ণ পত্রের ফি ৩০০ টাকা, ইনকোর্স ফি ৪৫০ টাকা এবং কেন্দ্র ফি ৪৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২০১৭-১৮ শিক্ষাবর্ষের অকৃতকার্য (ফেল) শিক্ষার্থীদের জন্য ৫ হাজার টাকা বিশেষ ফি নির্ধারণ করা হয়েছে।

আবেদন প্রক্রিয়ায় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইট থেকে রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে ফরম ডাউনলোড করতে পারবেন। এ সময় বিষয় কোড সঠিকভাবে পূরণ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

গ্রেড উন্নয়নের ক্ষেত্রে জানানো হয়েছে, ১ম বর্ষ থেকে ২য় বর্ষে উত্তীর্ণ হতে সব পরীক্ষায় অংশগ্রহণের পাশাপাশি অন্তত ৫০ শতাংশ তাত্ত্বিক কোর্সে ন্যূনতম ‘D’ গ্রেড অর্জন করতে হবে।

পরীক্ষার বিস্তারিত সময়সূচি পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হোয়াটসঅ্যাপে গোপনীয়তা বাড়াতে আসছে নতুন ফিচার

চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন দিবালা

বিরলে আম সংরক্ষণাগার না থাকায় ন্যায্য দাম থেকে বঞ্চিত চাষিরা

দিনাজপুরে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেপ্তার, ডাকাতির সরঞ্জাম ও পিকআপ উদ্ধার

১৭ দিন শূন্যরেখায় মানবেতর জীবন, রাতের আঁধারে মিলিয়ে গেলেন তিনজন

কিংবদন্তি শিল্পী সৈয়দ আব্দুল হাদীর জন্মদিন আজ

আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়ব আমরা: কেপ ভার্দে প্রেসিডেন্ট

আদিতমারীতে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছেন নাসীরুদ্দীন পাটওয়ারী

১৭ বছর পর আনুশকার রেকর্ডে ইতি টানলেন সামান্থা

১০

এইচএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার, সব শিক্ষা বোর্ডে একই প্রশ্নপত্র

১১

ভারতে এক্সপ্রেসওয়েতে স্লিপার বাসে আগুন, নিহত ৭

১২

ভেনেজুয়েলায় ভূমিকম্পের ছয় দিন পর ৩ বছরের শিশু জীবিত উদ্ধার

১৩

ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৯৪৩, ধ্বংসস্তূপ থেকে বের হচ্ছে লাশ পচার গন্ধ

১৪

৪০ বছর পর নকআউটে জিতে বিশ্বকাপের শেষ ষোলোতে মেক্সিকো

১৫

সামনে নরওয়ে জুজু! যাদের বিপক্ষে কখনই জয় পায়নি ব্রাজিল

১৬

২০২৪ সালের আজকের দিনে শুরু হয়েছিল ‘জুলাই আন্দোলন

১৭

আজ ০১ জুলাই, দিনটি কেমন যাবে আপনার?

১৮

নামাজের সময়সূচি – ০১ জুলাই ২০২৬

১৯

সংসদে জুয়া প্রতিরোধ আইন পাস, অনলাইন বেটিংয়ে ৫ কোটি টাকা পর্যন্ত অর্থদণ্ড

২০