RCTV Logo আন্তর্জাতিক ডেস্ক
৫ মে ২০২৬, ৬:৫২ অপরাহ্ন

হারিনি, পদত্যাগ করব না : মমতা

ছবিঃ সংগৃহীত

ভোটের ফলে পরাজিত হলেও ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, তাকে হারিয়ে দেওয়া হয়েছে। তাই মুখ্যমন্ত্রীর পদ ছাড়তে চান না মমতা। রীতি অনুযায়ী ফলাফলের তথ্য নিশ্চিত হলেই রাজ্যপালের কাছে পদত্যাগপত্র জমা দেন মুখ্যমন্ত্রী। কিন্তু নির্বাচনের ফল মানতে নারাজ তিনি।

তাই পদত্যাগ না করার ঘোষণা দিয়েছেন মমতা। খবর আনন্দবাজারের

আজ মঙ্গলবার বিকেলে কালীঘাট থেকে সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা বলেন, ‘কেন পদত্যাগ করব? ‌আমরা তো হারিনি।

জোর করে ভোট লুট করা হয়েছে। ইস্তফার প্রশ্ন আসছে কোথা থেকে?’

তিনি বলেন, ‘এত দিন আমি চেয়ারে ছিলাম। অনেক কিছু সহ্য করেছি। কিন্তু এখন আমি মুক্ত বিহঙ্গ।

সাধারণ মানুষ। আর সহ্য করব না। সব অত্যাচারের বিরুদ্ধে লড়াই করব। আমি রাস্তার লোক। রাস্তায় ছিলাম, রাস্তায় থাকব।

তিনি আরো বলেন, ‘জোট আগামী দিনে আরো শক্তিশালী হবে। অখিলেশ আজ আসতে চেয়েছিল। আমি কাল আসতে বলেছি। একে একে সবাই আসবেন। জোট শক্তিশালী করব।’

নির্বাচন কমিশনকেই ‘ভিলেন’ আখ্যা দিয়েছেন মমতা। তার দাবি, কমিশনের সাহায্যে ১০০-র বেশি আসন লুট করা হয়েছে। সুষ্ঠু ফলাফলে হারলে কোনো অভিযোগ না করে তা মেনে নিতেন বলে জানান মমতা।

সংবাদ সম্মেলনে মমতা ও অভিষেকের সঙ্গে শোভনদেব চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য, ডেরেক ও’ব্রায়েন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রমুখ উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হারিনি, পদত্যাগ করব না : মমতা

ময়মনসিংহে হামে আরও ১ শিশুর মৃত্যু, চিকিৎসাধীন ৭৯

ব্রাজিল তারকাকে পেতে ৯০ মিলিয়নের প্রস্তাব সৌদির

পাটগ্রাম সীমান্তে ভারতীয় ড্রোন উদ্ধার, এলাকায় আতঙ্ক

ডুমুর হাতে উচ্ছ্বসিত জয়া

লন্ডনে চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ৬ সিনেমা

রংপুর কমিউনিটি নার্সিং কলেজে নানান আয়োজনে পালিত হলো “বিশ্ব অ্যাজমা দিবস”

এক বছরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন : মির্জা ফখরুল

দিনাজপুর জেলা পুলিশের কিট প্যারেড অনুষ্ঠিত

দিনাজপুর ডিবি ও লালপুর থানা পুলিশের যৌথ অভিযানে অস্ত্রসহ প্রতারক গ্রেফতার

১০

হাজারো মানুষকে আঙুর চাষে স্বপ্ন দেখাচ্ছেন নাটোরের আমজাদ

১১

কুড়িগ্রামে নদীগর্ভে যাচ্ছে ফসলি জমি ও বসতভিটা, অনিশ্চয়তায় হাজারো পরিবার

১২

পশ্চিমবঙ্গে যে সরকারই আসুক আমাদের ফরেন পলিসি পরিবর্তন হবে না

১৩

পুকুরে ডুবে প্রাণ গেল ৩ বছরের শিশুর

১৪

কুড়িগ্রামে হাসপাতালে যুবকের মৃত্যু, বেওয়ারিশ ঘোষণার পর মিললো স্বজনদের খোঁজ

১৫

লালমনিরহাটে বর্ডার গার্ড স্কুলের দৃষ্টিনন্দন শ্রেণিকক্ষ উদ্বোধন

১৬

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার কুখ্যাত মাদক কারবারি বেলাল আটক

১৭

শিক্ষ‌কের বিরু‌দ্ধে ধর্ষণের অ‌ভি‌যোগ, শিশুর বর্ণনায় উঠে এলো ভয়াবহ তথ্য

১৮

চীনে আতশবাজি কারখানায় বিস্ফোরণে নিহত বেড়ে ২৬

১৯

শিক্ষার্থীদের জন্য বিদ্যুৎচালিত বাস চালুর সিদ্ধান্ত

২০