RCTV Logo স্পোর্টস ডেস্ক
১ মে ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন

আলভারেজকে চায় বার্সেলোনা, না পেলে আর্জেন্টিনা-ব্রাজিল তারকার দিকে নজর

ছবিঃ সংগৃহীত

অনেকদিন ধরেই পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভান্ডফস্কির জায়গায় নতুন কাউকে দলে নেওয়ার কথা ভাবছে স্প্যানিশ চ্যাম্পিয়ন বার্সেলোনা। একই বিবেচনায় এবার তাদের দৃষ্টি অ্যাতলেটিকো মাদ্রিদের আর্জেন্টাইন ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজের দিকে। ২০২৪ সালের আগস্টে ম্যানচেস্টার সিটি ছেড়ে আসা এই তারকাকে না পেলে বিকল্প হিসেবে আর্জেন্টিনা ও ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের দিকেও কাতলানরা নজর রেখেছে।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস বলছে, সবকিছুর পরও আলভারেজই বার্সেলোনার প্রধান লক্ষ্য হিসেবে রয়েছেন। যদিও প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) এবং আর্সেনালও তাকে দলে নিতে আগ্রহী বলে স্প্যানিশ গণমাধ্যমে জানা গেছে। এখন পর্যন্ত আলভারেজ নিজে কোনো যোগাযোগের কথা অস্বীকার করেছেন, তবে বিশ্বকাপের পর অগ্রগতি হতে পারে এ বিষয়ে। তার জন্য বার্সা ১০০ মিলিয়ন ইউরো পর্যন্ত খরচ করতে প্রস্তুত।

এদিকে, আলভারেজকে দলে ভেড়াতে ব্যর্থ হওয়া সাপেক্ষে বার্সেলোনার বিকল্প তালিকায় আরেক আর্জেন্টাইনের নাম উঠে এসেছে। ইন্টার মিলানে অধিনায়ক ও ফরোয়ার্ড লাউতারো মার্টিনেজ বার্সার সম্ভাব্য লক্ষ্যগুলোর একজন। বর্তমানে তিনি আর্জেন্টিনা জাতীয় দলে নিয়মিত জায়গা পাওয়ার লড়াইয়ে আলভারেজের প্রতিদ্বন্দ্বী। এ ছাড়া চোটজনিত কারণে সাম্প্রতিক সময়ের বেশকিছু ম্যাচেই তিনি আলবিসেলেস্তেদের জার্সি গায়ে তুলতে পারেননি।

এ ছাড়া স্প্যানিশ সংবাদমাধ্যমে চেলসির ব্রাজিলিয়ান তরুণ ফরোয়ার্ড জোয়াও পেদ্রোর নামও আলোচিত হচ্ছে। যদিও গত মৌসুমে চেলসিতে যোগ দেওয়া ২৪ বছর বয়সী এই ফুটবলারের সঙ্গে ক্লাবটির চুক্তি ২০৩৩ সাল পর্যন্ত। তবে আলোচনা ও উপযুক্ত দর-কষাকষিতে যেকোনো কিছুই হতে পারে। এ ছাড়া ম্যানচেস্টার ইউনাইটেড থেকে এক মৌসুমের জন্য ধারে আসা মার্কাস রাশফোর্ডকে পরবর্তী মৌসুমেও পেতে আগ্রহী বার্সেলোনা। কাতালানদের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে চলতি মৌসুমের ৪৫ ম্যাচে ১৩টি করে গোল ও অ্যাসিস্ট রয়েছে এই ইংলিশ তারকার।

তবে সবকিছুর উর্ধ্বে বার্সার মূল লক্ষ্যবস্তু আলভারেজ। যদিও সর্বশেষ ট্রান্সফার উইন্ডোতে অ্যাতলেটিকো মাদ্রিদ তার জন্য করা আর্সেনালের ১৪৩ মিলিয়ন ডলারের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল। আলভারেজ মাদ্রিদের ক্লাবটিতে দারুণ সময় পার করছেন। লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনার বিপক্ষে গুরুত্বপূর্ণ গোল করেছেন তিনি। ২০২৪ সালের আগস্টে অ্যাতলেটিকোয় যোগ দেওয়ার পর এখন পর্যন্ত ১০৪ ম্যাচে ৪৮টি গোল এবং ১৭টি অ্যাসিস্ট করেছেন।

আরেক আর্জেন্টাইন তারকা লাউতারো মার্টিনেজ ইন্টার মিলানের একনিষ্ঠ তারকা। যিনি ২০১৮ সালের জুলাইয়ে স্বদেশি রেসিং ক্লাব থেকে যোগ দেওয়ার পর থেকে ইউরোপে একমাত্র ইতালিয়ান ক্লাবটিতেই খেলছেন। এখন পর্যন্ত তিনি ইন্টার মিলানের হয়ে ৩৭১ ম্যাচে ১৭৩টি গোল করেছেন। যদিও সাম্প্রতিক সময়ে ইনজুরির কারণে তার পারফরম্যান্স কিছুটা নিম্নমুখী, তবুও বার্সেলোনার আগ্রহ বাড়ছে তার প্রতি।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিয়াউর রহমানের শ্রমনীতি শ্রম কল্যাণের ভিত মজবুত করেছে : রাষ্ট্রপতি

ইরানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয়, আইনি জটিলতার মুখে ট্রাম্প

ঢাকা দক্ষিণ সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী সাদিক কায়েম

ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

‘মৃত্যুর আগে জটিল মানসিক রোগ ও আত্মতৃপ্তিতে ভুগছিলেন ম্যারাডোনা’

গাইবান্ধায় নানা আয়োজনে মহান মে দিবস পালিত

এয়ারপোর্ট রোডে দুর্ঘটনা: ট্রাকের নিচে চাপা পড়ে বৃদ্ধের মৃত্যু

ডিসি সম্মেলন শুরু ৩ মে

নীলফামারীতে মসজিদের ব্যাটারি চুরির অভিযোগে কিশোর আটক

আলভারেজকে চায় বার্সেলোনা, না পেলে আর্জেন্টিনা-ব্রাজিল তারকার দিকে নজর

১০

শুভ বুদ্ধপূর্ণিমা আজ

১১

১ লাখ মেট্রিক টন ডিজেল আমদানির অনুমোদন দিয়েছে সরকার

১২

মহান মে দিবস আজ : শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন

১৩

আজ ০১ মে, দিনটি কেমন যাবে আপনার?

১৪

নামাজের সময়সূচি – ০১ মে ২০২৬

১৫

নীলফামারীতে দেশ রূপান্তর এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৬

এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁসের নামে প্রতারণা, রংপুরে শিক্ষার্থী গ্রেপ্তার

১৭

স্কুলছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ, ৮ দিনেও গ্রেপ্তার হয়নি আসামি

১৮

আর্সেনালের বিপক্ষে গোল করে মেসিকেও ছাড়িয়ে গেলেন আলভারেজ

১৯

প্রাইজবন্ডের ১২৩তম ড্র অনুষ্ঠিত, পুরস্কার পেল যেসব নম্বর

২০