RCTV Logo লালমনিরহাট প্রতিনিধি
১ মে ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন

এয়ারপোর্ট রোডে দুর্ঘটনা: ট্রাকের নিচে চাপা পড়ে বৃদ্ধের মৃত্যু

ছবিঃ আরসিটিভি

লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের চিনিপাড়া এয়ারপোর্ট সংলগ্ন এলাকায় মালবোঝাই ট্রাক উল্টে মনছের আলী (৬৩) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নিজ বাড়ির পাশের খেতে মরিচ দেখতে যান মনছের আলী। এ সময় লালমনিরহাটগামী (ঢাকা মেট্রো-ট-২৪-২১৭৭) একটি মালবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে গিয়ে তার ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে ট্রাকের চালক ও হেলপারকে আটক করে। পরে খবর পেয়ে লালমনিরহাট সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

লালমনিরহাট সদর থানার সাব-ইন্সপেক্টর সাখাওয়াত হোসেন জানান, ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ মন্ডল বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। নিহতের পরিবারকে প্রয়োজনীয় সহায়তা প্রদানের বিষয়টি বিবেচনা করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাইবান্ধায় নানা আয়োজনে মহান মে দিবস পালিত

এয়ারপোর্ট রোডে দুর্ঘটনা: ট্রাকের নিচে চাপা পড়ে বৃদ্ধের মৃত্যু

ডিসি সম্মেলন শুরু ৩ মে

নীলফামারীতে মসজিদের ব্যাটারি চুরির অভিযোগে কিশোর আটক

আলভারেজকে চায় বার্সেলোনা, না পেলে আর্জেন্টিনা-ব্রাজিল তারকার দিকে নজর

শুভ বুদ্ধপূর্ণিমা আজ

১ লাখ মেট্রিক টন ডিজেল আমদানির অনুমোদন দিয়েছে সরকার

মহান মে দিবস আজ : শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন

আজ ০১ মে, দিনটি কেমন যাবে আপনার?

নামাজের সময়সূচি – ০১ মে ২০২৬

১০

নীলফামারীতে দেশ রূপান্তর এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১১

এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁসের নামে প্রতারণা, রংপুরে শিক্ষার্থী গ্রেপ্তার

১২

স্কুলছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ, ৮ দিনেও গ্রেপ্তার হয়নি আসামি

১৩

আর্সেনালের বিপক্ষে গোল করে মেসিকেও ছাড়িয়ে গেলেন আলভারেজ

১৪

প্রাইজবন্ডের ১২৩তম ড্র অনুষ্ঠিত, পুরস্কার পেল যেসব নম্বর

১৫

সৌদি পৌঁছেছেন ৩৯৩৯৮ জন হজযাত্রী

১৬

নীলফামারীতে জাল ড্রাইভিং লাইসেন্স দেওয়ার দায়ে দোকান সিলগালা

১৭

ময়মনসিংহে ডোবার পানিতে পড়ে শিশুর মৃত্যু

১৮

পদত্যাগের চিন্তা করিনি, নির্বাচন করব : তামিম ইকবাল

১৯

প্রাইজবন্ডের ১২৩তম ‘ড্র’ আজ, প্রথম পুরস্কার ৬ লাখ টাকা

২০