RCTV Logo নীলফামারী প্রতিনিধি
৩০ এপ্রিল ২০২৬, ৬:৫০ অপরাহ্ন

নীলফামারীতে দেশ রূপান্তর এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ছবিঃ আরসিটিভি

আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে নীলফামারীতে দৈনিক দেশ রূপান্তর এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে নীলফামারী প্রেসক্লাবের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ ইমাম মোশারফ।

অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন সচেতন নাগরিক কমিটি (সনাক) সাবেক সভাপতি তাহমিন হক ববি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উদয়ঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস) নির্বাহী পরিচালক ভূবন রায় নিখিল, বাংলাদেশ কেমিষ্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি নীলফামারী জেলা সভাপতি মোস্তাফিজুর রহমান সবুজ, স্থানীয় পত্রিকা দৈনিক নীলফামারী বার্তা সম্পাদক শীষ রহমান, নীলফামারী প্রেসক্লাবের সভাপতি এবিএম মঞ্জুরুল আলম সিয়াম, যুগ্ন সভাপতি হাসান রাব্বী প্রধান, সাধারণ সম্পাদক মিল্লাদুর রহমান মামুন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দৈনিক দেশ রূপান্তর এর নীলফামারী প্রতিনিধি ইনজামাম-উল-হক নির্ণয়।

এসময় প্রধান অতিথির বক্তব্যে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ ইমাম মোশারফ জানান, হৃদয়ে বাংলার মুখ নিয়ে দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ অব্যাহত রাখতে হবে। আমি ব্যক্তিগতভাবে এই পত্রিকার সাফল্য কামনা করি।

অনুষ্ঠানে অন্যান্য অতিথিরা তাদের বক্তব্যে দৈনিক দেশ রূপান্তর এর উত্তরোত্তর সমৃদ্ধি ও সাফল্য কামনা করেন এবং দায়িত্বশীল সাংবাদিকতার ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারীতে দেশ রূপান্তর এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁসের নামে প্রতারণা, রংপুরে শিক্ষার্থী গ্রেপ্তার

স্কুলছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ, ৮ দিনেও গ্রেপ্তার হয়নি আসামি

আর্সেনালের বিপক্ষে গোল করে মেসিকেও ছাড়িয়ে গেলেন আলভারেজ

প্রাইজবন্ডের ১২৩তম ড্র অনুষ্ঠিত, পুরস্কার পেল যেসব নম্বর

সৌদি পৌঁছেছেন ৩৯৩৯৮ জন হজযাত্রী

নীলফামারীতে জাল ড্রাইভিং লাইসেন্স দেওয়ার দায়ে দোকান সিলগালা

ময়মনসিংহে ডোবার পানিতে পড়ে শিশুর মৃত্যু

পদত্যাগের চিন্তা করিনি, নির্বাচন করব : তামিম ইকবাল

প্রাইজবন্ডের ১২৩তম ‘ড্র’ আজ, প্রথম পুরস্কার ৬ লাখ টাকা

১০

হামে আরো ২ শিশুর মৃত্যু

১১

দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ

১২

কুড়িগ্রামে আর আর ফিলিং স্টেশনকে আড়াই লক্ষ টাকা জরিমানা

১৩

কুড়িগ্রামে গ্রাম আদালত কার্যক্রমে জনসচেতনতা বাড়াতে সমন্বয় সভা

১৪

মে মাসের মধ্যেই দেশে হাম নিয়ন্ত্রণে আসবে : স্বাস্থ্যমন্ত্রী

১৫

ইরান অবরোধ বাড়াতে ট্রাম্পের বৈঠক, তেলের বাজারে আরও অস্থিরতার শঙ্কা

১৬

অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জাহাজ কুইচি

১৭

যেসব প্রশ্নের উত্তর দেয় না চ্যাটজিপিটি

১৮

৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনঃখনন করা হবে

১৯

৩৫ যাত্রী নিয়ে খাদে পড়ল বাস

২০