পরীক্ষামূলক
LIVE TV

নীলফামারীতে মসজিদের ব্যাটারি চুরির অভিযোগে কিশোর আটক

নীলফামারীর পলাশবাড়ী এলাকায় মসজিদের ব্যাটারি চুরির অভিযোগে তারেক ইসলাম (১৬) নামে এক কিশোরকে আটক করা হয়েছে। পরে স্থানীয়রা তাকে পুলিশের কাছে সোপর্দ করেন।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাত সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়।

স্থানীয় সূত্রে জানা যায়, পলাশবাড়ীর ভাটিয়াপাড়া এলাকার ভাটিয়াপাড়া জামে মসজিদ থেকে একটি সোলার ব্যাটারি চুরি করে বিক্রির চেষ্টা করছিল ওই কিশোর। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা বিভিন্ন হাট-বাজারে খবর ছড়িয়ে দেন। পরে হরতকীতলা বাজারে একটি দোকানে ব্যাটারিটি বিক্রির জন্য রাখলে দোকানদার সন্দেহ করে মসজিদ কমিটির সদস্যদের খবর দেন।

এরপর কিশোরটি সেখানে এলে তাকে আটক করে মসজিদ কমিটির সদস্য ও স্থানীয়রা। আটক তারেক ইসলাম ভাটিয়াপাড়া গ্রামের তোতা মিয়ার ছেলে বলে জানা গেছে।

মসজিদের মুয়াজ্জিন জানান, “মাগরিবের নামাজ শেষে মসজিদে তালা দিয়ে চলে যাই। ইশার সময় এসে দেখি সোলারের ব্যাটারি নেই। পরে কমিটির সদস্যদের বিষয়টি জানাই।”

এলাকার মুসল্লি নুরনবী ইসলাম বলেন, “তারেক এলাকায় আগেও বিভিন্ন চুরির সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই এবং এর সঙ্গে জড়িত অন্যদেরও আইনের আওতায় আনার দাবি জানাই।”

পুলিশ জানায়, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন