RCTV Logo ঠাকুরগাঁও প্রতিনিধি
২৬ এপ্রিল ২০২৬, ৬:৩০ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ে অটোরিকশা চার্জ দিতে গিয়ে প্রাণ গেল চালকের

গ্রাফিক্সঃ আরসিটিভি

ঠাকুরগাঁওয়ে অটোরিকশা চার্জে দেওয়ার সময় বিদ্যুতায়িত হয়ে বাবুল হোসেন (৩৮) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ রোববার সদর উপজেলার ফকদনপুর এলাকায় এ ঘটনা ঘটে।

বাবুল হোসেন সদর উপজেলার ছিট চিলারং এলাকার মৃত শরিফুল ইসলামের ছেলে। তিনি পেশায় অটোরিকশাচালক এবং পাশাপাশি মেকানিকের কাজ করেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, আজ দুপুরে নিজ বাড়িতে অটোরিকশা চার্জে দেওয়ার সময় অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে পড়েন বাবুল হোসেন। এতে তিনি গুরুতর আহত হন।

পরে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

বাবুলের স্ত্রী মোছা. হুসনিয়ারা আক্তার বলেন, ‘প্রতিদিনের মতো আমার স্বামী বাসায় অটোরিকশা চার্জে দিতে গিয়েছিলেন। হঠাৎ অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। আমরা দ্রুত তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, ঘটনাটি জানার পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া নেওয়া হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ে অটোরিকশা চার্জ দিতে গিয়ে প্রাণ গেল চালকের

গাইবান্ধায় বজ্রপাতে শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু

সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিল: সংসদে বিল পাস

বগুড়ায় এক কেন্দ্রে ভুল প্রশ্নে এসএসসি পরীক্ষা গ্রহণ

নোয়াখালীতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে : সংসদে প্রধানমন্ত্রী

হরমুজ প্রণালি বন্ধ থাকায় সার সরবরাহ ব্যাহত, দেখা দিতে পারে তীব্র খাদ্য সংকট

ঠাকুরগাঁওয়ে ঝড়-বৃষ্টি উপেক্ষা করে পেট্রোল পাম্পে উপচে পড়া ভিড়

জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটির মেয়াদ ৩০ দিন

সংসদ সদস্যের দুই নোটিশ খারিজ করলেন স্পিকার

১০

এসএসসি পরীক্ষার হলে ফ্যান খুলে মাথায় পড়ল শিক্ষার্থীর

১১

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

১২

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন দেলোয়ার হোসেন

১৩

ময়মনসিংহ মেডিক্যালে হামে আরো এক শিশুর মৃত্যু

১৪

খুলে যাচ্ছে নেইমারের বিশ্বকাপ সম্ভাবনার দুয়ার

১৫

রংপুরসহ ৩ বিভাগে ভারী বৃষ্টির আভাস, জলাবদ্ধতার শঙ্কা

১৬

আকাশসীমা নজরদারিতে যুগান্তকারী যুগে বাংলাদেশ

১৭

কিস্তির টাকা আদায়ে অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধরের অভিযোগ

১৮

যুদ্ধবিধ্বস্ত গাজায় একদিনে ৩০০ যুগলের বিয়ে

১৯

২১ মাসে ৩ বার প্রাণে বাঁচলেন ট্রাম্প

২০