RCTV Logo আরসিটিভি ডেস্ক
২৬ এপ্রিল ২০২৬, ৫:২৫ অপরাহ্ন

নোয়াখালীতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

গ্রাফিক্সঃ আরসিটিভি

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় পুকুরে গোসল করতে নেমে দুই বোনের মৃত্যু হয়েছে।
রবিবার (২৬ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার চরক্লার্ক ইউনিয়নের দক্ষিণ চরক্লার্ক গ্রামের ৬ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রোকসানা আক্তার (৯) ও আফসানা আক্তার (৫)। তারা নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার গাংছিল গ্রামের কৃষক মহি উদ্দিনের মেয়ে এবং স্থানীয় একটি মাদরাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নানার বাড়িতে বাবা মায়ের সাথে থাকেন দুই বোন। মাদরাসা বন্ধ থাকায় সকালে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশে খামারের পুকুরে গোসল করতে যায় দুই বোন। এ সময় ছোট বোন আফসানা পানিতে ডুবে যেতে থাকলে তাকে বাঁচাতে বড় বোন রোকসানা এগিয়ে যায়। একপর্যায়ে দুজনই পানিতে তলিয়ে যায়।

পরে স্বজনরা খোঁজাখুঁজি করে পুকুর থেকে এক বোনের মরদেহ উদ্ধার করে। পরবর্তীতে জাল ফেলে আরেক বোনের মরদেহ উদ্ধার করে। তাৎক্ষণিক তাদের স্থানীয় এক পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে চরজব্বর থানার পরিদর্শক (তদন্ত) দেবাশীষ দাস জানান, নিহতের স্বজনেরা থানায় এসেছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ে অটোরিকশা চার্জ দিতে গিয়ে প্রাণ গেল চালকের

গাইবান্ধায় বজ্রপাতে শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু

সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিল: সংসদে বিল পাস

বগুড়ায় এক কেন্দ্রে ভুল প্রশ্নে এসএসসি পরীক্ষা গ্রহণ

নোয়াখালীতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে : সংসদে প্রধানমন্ত্রী

হরমুজ প্রণালি বন্ধ থাকায় সার সরবরাহ ব্যাহত, দেখা দিতে পারে তীব্র খাদ্য সংকট

ঠাকুরগাঁওয়ে ঝড়-বৃষ্টি উপেক্ষা করে পেট্রোল পাম্পে উপচে পড়া ভিড়

জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটির মেয়াদ ৩০ দিন

সংসদ সদস্যের দুই নোটিশ খারিজ করলেন স্পিকার

১০

এসএসসি পরীক্ষার হলে ফ্যান খুলে মাথায় পড়ল শিক্ষার্থীর

১১

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

১২

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন দেলোয়ার হোসেন

১৩

ময়মনসিংহ মেডিক্যালে হামে আরো এক শিশুর মৃত্যু

১৪

খুলে যাচ্ছে নেইমারের বিশ্বকাপ সম্ভাবনার দুয়ার

১৫

রংপুরসহ ৩ বিভাগে ভারী বৃষ্টির আভাস, জলাবদ্ধতার শঙ্কা

১৬

আকাশসীমা নজরদারিতে যুগান্তকারী যুগে বাংলাদেশ

১৭

কিস্তির টাকা আদায়ে অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধরের অভিযোগ

১৮

যুদ্ধবিধ্বস্ত গাজায় একদিনে ৩০০ যুগলের বিয়ে

১৯

২১ মাসে ৩ বার প্রাণে বাঁচলেন ট্রাম্প

২০