RCTV Logo আরসিটিভি ডেস্ক
২৬ এপ্রিল ২০২৬, ৪:৫৩ অপরাহ্ন

জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটির মেয়াদ ৩০ দিন

ছবিঃ সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান সংকটের প্রভাবে দেশে তৈরি হওয়া জ্বালানি সংকটের জন্য ১০ সদস্যের প্রস্তাবিত কমিটি জাতীয় সংসদে পাস হয়েছে। এ কমিটির মেয়াদ গঠনের বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ হতে ৩০ দিন।

রোববার (২৬ এপ্রিল) বিকেলে জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে কমিটি গঠনের প্রস্তাবটি সংসদে উত্থাপন করেন চিফ হুইপ নুরুল ইসলাম।

তিনি বলেন, সাম্প্রতিক জ্বালানি সংকটে গঠিত কমিটি সুপারিশসহ সংসদে প্রতিবেদন দেবে। সরকার ও বিরোধী দল মিলে জাতীয় সংসদে কমিটি গঠনের এমন নজর বিরল। এর আগে বাংলাদেশে রাষ্ট্রপতি শাসিত সরকার থেকে সংসদীয় সরকার ব্যবস্থায় রূপান্তরে সরকার ও বিরোধী দল একমত হয়েছিল।

গত ২৩ এপ্রিল ইরান-ইসরায়েল যুদ্ধকে কেন্দ্র করে দেশের ভেতরে তৈরি হওয়া জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটি গঠনের জাতীয় সংসদে প্রস্তাব দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

কমিটির সরকার দলের পক্ষ থেকে ৫ সদস্য হলো- জ্বালানি মন্ত্রনালয়ের মন্ত্রী ইকবাল মোহাম্মদ টুকু, জ্বালানী মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, লক্ষীপুর-৪ এর সংসদ সদস্য এবিএম আশরাফউদ্দিন, মানিকগঞ্জ-২ এর সংসদ সদস্য মইনুল ইসলাম শান্ত এবং শরীয়তপুর-৩ এর সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহমেদ অপু। এ কমিটির সভাপতি করা হয়েছে জ্বালানি মন্ত্রনালয়ের মন্ত্রী ইকবাল মোহাম্মদ টুকুকে।

বিরোধী দলের পাঁচ সদস্য হলেন সাইফুল আলম মিলন (ঢাকা-১২), আবদুল বাতেন (ঢাকা-১৬), মো. নূরুল ইসলাম (চাঁপাইনবাবগঞ্জ-৩), এনসিপির সংসদ সদস্য আবুল হাসনাত (কুমিল্লা-৪) এবং খেলাফত মজলিশের সংসদ সদস্য মোহাম্মদ আবুল হাসান (সিলেট-৫)।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাইবান্ধায় বজ্রপাতে শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু

সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিল: সংসদে বিল পাস

বগুড়ায় এক কেন্দ্রে ভুল প্রশ্নে এসএসসি পরীক্ষা গ্রহণ

নোয়াখালীতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে : সংসদে প্রধানমন্ত্রী

হরমুজ প্রণালি বন্ধ থাকায় সার সরবরাহ ব্যাহত, দেখা দিতে পারে তীব্র খাদ্য সংকট

ঠাকুরগাঁওয়ে ঝড়-বৃষ্টি উপেক্ষা করে পেট্রোল পাম্পে উপচে পড়া ভিড়

জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটির মেয়াদ ৩০ দিন

সংসদ সদস্যের দুই নোটিশ খারিজ করলেন স্পিকার

এসএসসি পরীক্ষার হলে ফ্যান খুলে মাথায় পড়ল শিক্ষার্থীর

১০

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

১১

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন দেলোয়ার হোসেন

১২

ময়মনসিংহ মেডিক্যালে হামে আরো এক শিশুর মৃত্যু

১৩

খুলে যাচ্ছে নেইমারের বিশ্বকাপ সম্ভাবনার দুয়ার

১৪

রংপুরসহ ৩ বিভাগে ভারী বৃষ্টির আভাস, জলাবদ্ধতার শঙ্কা

১৫

আকাশসীমা নজরদারিতে যুগান্তকারী যুগে বাংলাদেশ

১৬

কিস্তির টাকা আদায়ে অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধরের অভিযোগ

১৭

যুদ্ধবিধ্বস্ত গাজায় একদিনে ৩০০ যুগলের বিয়ে

১৮

২১ মাসে ৩ বার প্রাণে বাঁচলেন ট্রাম্প

১৯

যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

২০