RCTV Logo স্পোর্টস ডেস্ক
২১ এপ্রিল ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন

বর্ষসেরা ক্রীড়াবিদ হলেন আলাকারাজ-সাবালেঙ্কা

ছবিঃ সংগৃহীত

মাদ্রিদের জমকালো আয়োজনে অনুষ্ঠিত লরিয়াস বর্ষসেরা ক্রীড়া পুরস্কার অনুষ্ঠানে এবার টেনিসের দাপট ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠানে বর্ষসেরা পুরুষ ও নারী ক্রীড়াবিদ হিসেবে স্বীকৃতি পেয়েছেন যথাক্রমে কার্লোস আলকারাজ ও আরিনা সাবালেঙ্কা।

গত বছর ফ্রেঞ্চ ওপেন ও ইউএস ওপেন জয়ের পাশাপাশি চলতি বছরের শুরুতে অস্ট্রেলিয়ান ওপেনেও শিরোপা জেতেন আলকারাজ। অন্যদিকে, শীর্ষ র‌্যাংকিংধারী সাবালেঙ্কা গত মৌসুমে ইউএস ওপেনে টানা সাফল্য ধরে রাখেন।

বর্ষসেরা দল হিসেবে নির্বাচিত হয়েছে ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি), যারা ঘরোয়া লিগ ও কাপের সঙ্গে প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগও ঘরে তুলেছে।

বর্ষসেরা উদীয়মান ক্রীড়াবিদ হয়েছেন বার্সেলোনা ও স্পেনের তরুণ ফুটবল তারকা লামিনে ইয়ামাল। গলফার ররি ম্যাকইলরয় পেয়েছেন কামব্যাক অব দ্য ইয়ার পুরস্কার, আর ফর্মুলা ওয়ান তারকা ল্যান্ডো নরিস পেয়েছেন ব্রেকথ্রু অব দ্য ইয়ার সম্মাননা।

এছাড়া টনি ক্রুস পেয়েছেন স্পোর্টিং ইনস্পিরেশন অ্যাওয়ার্ড, আর আজীবন সম্মাননা দেওয়া হয়েছে কিংবদন্তি জিমন্যাস্ট নাদিয়া কোমানেসকিকে। অ্যাকশন স্পোর্টস বিভাগে পুরস্কার জিতেছেন ক্লো কিম এবং প্যারালিম্পিক ক্রীড়াবিদ হিসেবে স্বীকৃতি পেয়েছেন গ্যাব্রিয়েল আরাউজো।

এই অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলেন টেনিস কিংবদন্তি নোভাক জোকোভিচ ও ফ্রিস্টাইল স্কিয়ার আইলেন গু।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোটরসাইকেলসহ ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ, পালাল চোরাকারবারীরা

মুক্তির আগেই ‘কিং’ সিনেমার আয় ২৫০ কোটি

সংসদে ১৩৩ অধ্যাদেশের ৯৭টিই বিল আকারে আইনে রূপান্তর

তিন জেলার পুলিশ সুপারকে বদলি

রংপুরের গঙ্গাচড়ায় বসুন্ধরা শুভসংঘের ব্যতিক্রমী বই পাঠের আসর অনুষ্ঠিত

অন্ধকার পেরিয়ে আলোর পথে: শ্রুতলেখকের সহায়তায় এসএসসি দিচ্ছেন শরীফ আলী

২০ এপ্রিল পর্যন্ত ২৬ লাখ শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে

মানিকগঞ্জে আকস্মিক পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে শিক্ষামন্ত্রী

এসএসসি পরীক্ষা নিয়ে জরুরি ব্রিফিং ডেকেছেন শিক্ষামন্ত্রী

বিচ্ছেদের পথে বিজয়? খোরপোশ দিতে হতে পারে ৩৫০ কোটি রুপি!

১০

রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল নারীসহ দুজনের

১১

ফ্র্যাঞ্চাইজি লিগে দল কিনলেন ক্রিস গেইল

১২

বক্স অফিসে অক্ষয়ের বিধ্বংসী কামব্যাক, মাত্র ৪ দিনেই ‘ভূত বাংলা’র আয় ১০০ কোটি ছাড়াল

১৩

বর্ষসেরা ক্রীড়াবিদ হলেন আলাকারাজ-সাবালেঙ্কা

১৪

মন্ত্রণালয় থেকে করা হচ্ছে সিসিটিভি নজরদারি, সুষ্ঠুভাবে চলছে পরীক্ষা

১৫

মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

১৬

স্ত্রীর চিকিৎসার খরচ জোগাতে দ্বারে দ্বারে ঘুরছেন রিকশাচালক স্বামী

১৭

যুক্তরাষ্ট্রে যুদ্ধবিরোধী বিক্ষোভে ৬০ জনের বেশি আটক

১৮

গাইবান্ধায় ১৫০ এসএসসি পরীক্ষার্থীর প্রবেশপত্রে ভুল হওয়া পরীক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিয়েছে। 

১৯

লা লিগার চেয়ে চ্যাম্পিয়ন্স লিগ জেতা সহজ: রিয়াল মাদ্রিদ কোচ

২০