RCTV Logo ঠাকুরগাঁও প্রতিনিধি
২১ এপ্রিল ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযানে ২৬ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ গ্রেফতার ২

ছবিঃ আরসিটিভি

ঠাকুরগাঁওয়ের ভূল্লী থানাধীন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৬ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ দুইজন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা যায়, ভূল্লী থানা পুলিশ ১৫নং দেবীপুর ইউনিয়নের খলিশাকুড়ি (পোস্ট অফিস পাড়া) এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ হুমায়ুন কবির (৪০), পিতা- মৃত গাজীমুদ্দিন এবং তার স্ত্রী মোছাঃ রেবেকা (৩৬)কে তাদের নিজ বসতবাড়ি থেকে আটক করে।

পুলিশ জানায়, গ্রেফতারের সময় উপস্থিত সাক্ষীদের সামনে তাদের দেহ তল্লাশি করা হলে হুমায়ুন কবিরের নিকট থেকে ১৬ পিস এবং রেবেকার নিকট থেকে ১০ পিসসহ মোট ২৬ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেট (নেশাজাতীয় মাদক) উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মাদকসহ আসামিদের ভূল্লী থানায় নিয়ে আসা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোটরসাইকেলসহ ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ, পালাল চোরাকারবারীরা

মুক্তির আগেই ‘কিং’ সিনেমার আয় ২৫০ কোটি

সংসদে ১৩৩ অধ্যাদেশের ৯৭টিই বিল আকারে আইনে রূপান্তর

তিন জেলার পুলিশ সুপারকে বদলি

রংপুরের গঙ্গাচড়ায় বসুন্ধরা শুভসংঘের ব্যতিক্রমী বই পাঠের আসর অনুষ্ঠিত

অন্ধকার পেরিয়ে আলোর পথে: শ্রুতলেখকের সহায়তায় এসএসসি দিচ্ছেন শরীফ আলী

২০ এপ্রিল পর্যন্ত ২৬ লাখ শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে

মানিকগঞ্জে আকস্মিক পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে শিক্ষামন্ত্রী

এসএসসি পরীক্ষা নিয়ে জরুরি ব্রিফিং ডেকেছেন শিক্ষামন্ত্রী

বিচ্ছেদের পথে বিজয়? খোরপোশ দিতে হতে পারে ৩৫০ কোটি রুপি!

১০

রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল নারীসহ দুজনের

১১

ফ্র্যাঞ্চাইজি লিগে দল কিনলেন ক্রিস গেইল

১২

বক্স অফিসে অক্ষয়ের বিধ্বংসী কামব্যাক, মাত্র ৪ দিনেই ‘ভূত বাংলা’র আয় ১০০ কোটি ছাড়াল

১৩

বর্ষসেরা ক্রীড়াবিদ হলেন আলাকারাজ-সাবালেঙ্কা

১৪

মন্ত্রণালয় থেকে করা হচ্ছে সিসিটিভি নজরদারি, সুষ্ঠুভাবে চলছে পরীক্ষা

১৫

মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

১৬

স্ত্রীর চিকিৎসার খরচ জোগাতে দ্বারে দ্বারে ঘুরছেন রিকশাচালক স্বামী

১৭

যুক্তরাষ্ট্রে যুদ্ধবিরোধী বিক্ষোভে ৬০ জনের বেশি আটক

১৮

গাইবান্ধায় ১৫০ এসএসসি পরীক্ষার্থীর প্রবেশপত্রে ভুল হওয়া পরীক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিয়েছে। 

১৯

লা লিগার চেয়ে চ্যাম্পিয়ন্স লিগ জেতা সহজ: রিয়াল মাদ্রিদ কোচ

২০