RCTV Logo কুড়িগ্রাম প্রতিনিধি
১২ মার্চ ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন

প্রাইভেট পড়ানোর সময় দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টা

ছবিঃ আরসিটিভি

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় প্রাইভেট পড়ানোর সময় দশম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। অভিযুক্ত ওই শিক্ষকের নাম রুহুল আমিন। তিনি উপজেলার চাকিরপশার ইউনিয়নের ফুলখাঁ চাকলা উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে চাকিরপশার ইউনিয়নের ফুলখাঁ চাকলা এলাকায় উন্নয়ন সমাজকল্যাণ সংস্থা ভবনে প্রাইভেট পড়তে গিয়ে এ ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে,রুহুল আমিন চাকিরপশার ইউনিয়নের সাকোয়াঁ গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ফুলখাঁ চাকলা বাজার সংলগ্ন এলাকায় স্কুলের ক্লাস শেষে শিক্ষার্থীদের প্রাইভেট পড়াতেন। প্রতিদিনের মতো বুধবার সকালেও কয়েকজন শিক্ষার্থী সেখানে পড়তে যায়।

অভিযোগে উল্লেখ করা হয়,স্কুলের বাচ্চাদের প্রাইভেট পড়ান। প্রতিদিনের মতো প্রাইভেটে যায় ভুক্তভোগী ওই শিক্ষার্থী। এ সময় সুযোগ বুঝে একা পেয়ে পাশবিক নির্যাতনের পর ধর্ষণের চেষ্টা করেন স্কুল শিক্ষক রুহুল আমিন। এ সময় ছাত্রীটি ভীতসন্ত্রস্ত হয়ে সেখান থেকে বের হয়ে বাড়িতে চলে যায়। পরে কান্নাকাটি করতে করতে পুরো বিষয়টি তার মাকে জানায়। ঘটনার খবর দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজনের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিষয়টি জানাজানি হওয়ার পর অনেকেই ঘটনার নিন্দা জানান এবং অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি তোলেন।

এ বিষয়ে ফুলখাঁ চাকলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীনেশ চন্দ্র রায় কাজ্জী বলেন,রুহুল আমিন আমাদের বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক। স্থানীয়ভাবে তার বিরুদ্ধে এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। বিষয়টি আমরা গুরুত্বসহকারে দেখছি। বিদ্যালয়ের পক্ষ থেকে তাকে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হবে। এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা-
সমালোচনা শুরু হয়েছে। অভিভাবক ও সচেতন মহল ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষী ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে রাজারহাট থানার (ওসি) অফিসার ইনচার্জ মামুনুর রশীদ বলেন,অভিযোগ পেয়েছি,
তদন্ত করে আইন গত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকার ২ হাজার মিনি কোল্ড স্টোরেজ স্থাপনের উদ্যোগ নিয়েছে: কৃষিমন্ত্রী

মেসির বিপক্ষে বিশ্বকাপের ফাইনাল খেলতে চান তরুণ স্প্যানিশ ফুটবলার

গাইবান্ধায় তিস্তামুখ-বাহাদুরাবাদ ঘাটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

যুক্তরাষ্ট্র-ইরানের শান্তিচুক্তিকে স্বাগত জানাল বাংলাদেশ

ব্রাজিলের বিপক্ষে খেলা মরক্কো একাদশের সবারই জন্ম দেশের বাইরে

এক সপ্তাহে হামে মৃত্যু শূন্যে নেমে এসেছে : স্বাস্থ্যমন্ত্রী

ক্লান্তি দূর করে যেসব পানীয়

পবিত্র আশুরার তারিখ নির্ধারণে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা কাল

দুই ফরমেশনে আর্জেন্টিনার শেষ অনুশীলন, স্কালোনির শুরুর একাদশ রহস্যঘেরা

দিল্লিতে রাষ্ট্রীয় সফর বাতিল করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

১০

২০ জুলাইয়ের মধ্যে এসএসসি ফল, নতুন কারিকুলামে কমবে কোচিং নির্ভরতা

১১

নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১২

দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

১৩

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

১৪

পলিথিনের ঝুপড়িতে মানবেতর জীবন, পুনর্বাসনের আশায় বৃদ্ধ লুৎফর রহমান

১৫

তিউনিসিয়ার জালে সুইডেনের পাঁচ গোল

১৬

ব্রাজিলের ১-৭, কুরাসাওয়ের ১-৭ : স্কোর একই, তবে বাস্তবতা ভিন্ন

১৭

নাটোরে ৮ কেজি গাঁজাসহ বাসের হেলপার গ্রেফতার

১৮

আজ ১৫ জুন, দিনটি কেমন যাবে আপনার?

১৯

নামাজের সময়সূচি – ১৫ জুন ২০২৬

২০