গাইবান্ধা প্রতিনিধি 

গাইবান্ধায় সাঘাটা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাতে সাঘাটা উপজেলা কৃষি অফিসার কার্যালয়ের সামনে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত ছালমান আকন্দ পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি চালিয়ে ৪৪ পিস ইয়াবা ট্যাবলেট জব্দসহ তাকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফপ্তারকৃত ছালমান আকন্দ দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় ইয়াবা বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
পুলিশ জানায় গ্রেফতারকৃত হলো উপজেলার বোনারপাড়া ইউনিয়নের পূর্ব শিমুল তাইড় গ্রামের উপজেলা পরিষদ কোয়ার্টার (তিস্তা) এর দ্বিতীয় তলা এলাকার সিরাজুল ইসলামের ছেলে ছালমান আকন্দ (৩২) নামে মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
শনিবার (২২ আগষ্ট ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)তদন্ত । এর আগে শুক্রবার দিবাগত রাত্রী সাড়ে ১০ টার সময় সাঘাটা উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের সামনে থেকে ৪৪ পিছ ইয়াবা ট্যাবলেট সহ তাকে গ্রেপ্তার করা হয়।
পরে, গ্রেফতারকৃত আসামি ছালমান আকন্দের বিরুদ্ধে গত ২২ আগস্ট ২০২৬ ইং তারিখে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১)সারণির ১০(ক) এর ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করে শনিবার সকালে আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
মন্তব্য করুন