RCTV Logo ঠাকুরগাঁও প্রতিনিধি 
২২ ডিসেম্বর ২০২৫, ৫:৪২ অপরাহ্ন

রাণীশংকৈলে ডাব গাছ থেকে পড়ে ডাব ব্যবসায়ীর মৃত্যু

ছবিঃ আরসিটিভি

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ডাব পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে এক ডাব ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (আজ) সকালে উপজেলার দক্ষিণ ভান্ডারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি উপজেলার শালবাড়ি কাঠালতলী গ্রামের বাসিন্দা রমজান আলী। তিনি পেশায় ডাবের ব্যবসায়ী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে দক্ষিণ ভান্ডারা এলাকায় একটি ডাব গাছে উঠে ডাব পাড়ার সময় হঠাৎ দড়ি ছিঁড়ে যায়। এতে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে গাছ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার চেষ্টা করেন।

তবে হাসপাতালে পৌঁছানোর আগেই পথিমধ্যে তার মৃত্যু হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবারের সদস্যরা গভীর শোক প্রকাশ করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

আজ ০৮ জুন, দিনটি কেমন যাবে আপনার?

নামাজের সময়সূচি – ০৮ জুন ২০২৬

টানা দুদিন সীমান্তের খোলা আকাশের নিচে ১১ জন, নিচ্ছে না কোন দেশ

নীলফামারী পুকুরে গোসল করতে নেমে দুই শিশুর করুণ মৃত্যু

রংপুরে গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে গ্রেফতার ৩০

পঞ্চগড়ে পুকুরের পানিতে গোসল করতে গিয়ে দুই মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু 

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

ইউরোপজুড়ে জিপিএস সংকেত বিঘ্নিত করছে রুশ স্যাটেলাইট

দাম কমলো জেট ফুয়েলের

১০

লালমনিরহাটে ধরলা নদীতে গোসল করতে নেমে দুই ভাই নিখোঁজ

১১

বিশ্বকাপে নতুন রেকর্ড গড়ার পথে জার্মানির নয়ার

১২

আদ্-দ্বীনে মারা যাওয়া প্রতি শিশুর পরিবার পাবে ৮০ লাখ টাকা : শিশির মনির

১৩

গাইবান্ধায় যুবলীগ ও ছাত্রলীগ নেতা গ্রেফতার

১৪

বিশ্বকাপের জন্য ৭২ কোটি টাকায় মিডিয়া স্বত্ব কিনছে সরকার

১৫

নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু

১৬

কালীগঞ্জে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক ১

১৭

বিসিবি নির্বাচনে ভোট দিলেন তামিম-রুবেলরা

১৮

উচ্চ আদালতে রামিসার মামলার শুনানি এগিয়ে আনতে সুপারিশ করা হবে

১৯

মামলার রায়ে সন্তুষ্ট, আশা করি উচ্চ আদালতেও রায় কার্যকর থাকবে: আইনমন্ত্রী

২০