RCTV Logo মোঃ হাবিব, ঠাকুরগাঁও প্রতিনিধি
৭ জুন ২০২৬, ১১:২০ অপরাহ্ন

টানা দুদিন সীমান্তের খোলা আকাশের নিচে ১১ জন, নিচ্ছে না কোন দেশ

এক-দুই ঘণ্টা নয়, টানা ৪৪ ঘণ্টা ধরে সীমান্তের খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন ১১ জন মানুষ। তাদের মধ্যে রয়েছে নিষ্পাপ শিশু, নারী ও বয়স্ক সদস্যরা। অনিশ্চয়তা আর দুর্ভোগের মধ্যে কাটছে তাদের প্রতিটি মুহূর্ত।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, কখনো প্রখর রোদে পুড়ছে তাদের শরীর, আবার কখনো ঝুম বৃষ্টিতে ভিজে কাঁপতে হচ্ছে। নেই পর্যাপ্ত খাবার, নেই নিরাপদ আশ্রয়। সীমান্তের কাঁটাতারের পাশে অসহায়ভাবে অপেক্ষা করা এসব মানুষের চোখে-মুখে ফুটে উঠেছে আতঙ্ক, ক্লান্তি ও অনিশ্চয়তার ছাপ।

সবচেয়ে হৃদয়বিদারক দৃশ্য হলো শিশুদের কান্না আর মায়েদের অসহায় অপেক্ষা। দীর্ঘ সময় ধরে এমন পরিস্থিতিতে থাকার কারণে তাদের স্বাস্থ্য ও নিরাপত্তা নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে।

স্থানীয়দের প্রশ্ন, এই অবুঝ শিশু ও নারীরা কোন অপরাধের শাস্তি ভোগ করছে? মানবিক দৃষ্টিকোণ থেকে দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন তারা।

কাঁটাতারের এপারে-ওপারে নানা আলোচনা ও প্রশাসনিক প্রক্রিয়া চললেও, ক্ষুধার্ত শিশুর কান্না এবং অসহায় মানুষের অপেক্ষা যেন থামছে না। সীমান্তের এই দৃশ্য শুধু একটি ঘটনার বর্ণনা নয়, এটি মানবতা, মানবাধিকার ও বিবেকের কাছে এক কঠিন প্রশ্ন ছুড়ে দিয়েছে।

দীর্ঘ ৪৩ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো মেলেনি কোনো স্থায়ী সমাধান। ফলে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে—মানবাধিকারের কথা বলা এই পৃথিবীতে, অসহায় এসব মানুষের পাশে দাঁড়াবে কে?

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টানা দুদিন সীমান্তের খোলা আকাশের নিচে ১১ জন, নিচ্ছে না কোন দেশ

নীলফামারী পুকুরে গোসল করতে নেমে দুই শিশুর করুণ মৃত্যু

রংপুরে গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে গ্রেফতার ৩০

পঞ্চগড়ে পুকুরের পানিতে গোসল করতে গিয়ে দুই মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু 

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

ইউরোপজুড়ে জিপিএস সংকেত বিঘ্নিত করছে রুশ স্যাটেলাইট

দাম কমলো জেট ফুয়েলের

লালমনিরহাটে ধরলা নদীতে গোসল করতে নেমে দুই ভাই নিখোঁজ

বিশ্বকাপে নতুন রেকর্ড গড়ার পথে জার্মানির নয়ার

আদ্-দ্বীনে মারা যাওয়া প্রতি শিশুর পরিবার পাবে ৮০ লাখ টাকা : শিশির মনির

১০

গাইবান্ধায় যুবলীগ ও ছাত্রলীগ নেতা গ্রেফতার

১১

বিশ্বকাপের জন্য ৭২ কোটি টাকায় মিডিয়া স্বত্ব কিনছে সরকার

১২

নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু

১৩

কালীগঞ্জে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক ১

১৪

বিসিবি নির্বাচনে ভোট দিলেন তামিম-রুবেলরা

১৫

উচ্চ আদালতে রামিসার মামলার শুনানি এগিয়ে আনতে সুপারিশ করা হবে

১৬

মামলার রায়ে সন্তুষ্ট, আশা করি উচ্চ আদালতেও রায় কার্যকর থাকবে: আইনমন্ত্রী

১৭

ইসরায়েলি হামলায় লেবাননের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা নিহত

১৮

নাটোরের চামড়া আড়তে জমে উঠছে বেচাকেনা

১৯

আমরা অবশ্যই ঘুরে দাঁড়াব : প্রধানমন্ত্রী

২০