RCTV Logo আরসিটিভি ডেস্ক
১৯ এপ্রিল ২০২৬, ৫:০৯ অপরাহ্ন

জ্বালানি তেলের সংকট, ক্ষোভে মোটরসাইকেল ভাঙলেন যুবক

ছবিঃ সংগৃহীত

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় জ্বালানি তেল না পাওয়ার ক্ষোভে নিজের মোটরসাইকেল ভাঙচুর করেছেন জসীম উদ্দিন নামে এক যুবক। রোববার (১৯ এপ্রিল) সকালে উপজেলার কাঁঠালডাঙ্গী বাজারে তার নিজ দোকানের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জসীম উদ্দিন কাঁঠালডাঙ্গী বাজারে চায়ের দোকান পরিচালনা করেন। যাতায়াতের প্রয়োজনে তিনি মোটরসাইকেল ব্যবহার করেন। চলমান জ্বালানি সংকটের কারণে তিনি বিভিন্ন পাম্প ঘুরেও তেল সংগ্রহ করতে পারেননি। রোববার সকালে তেল না পেয়ে চরম হতাশা ও ক্ষুব্ধ হয়ে পড়েন তিনি। একপর্যায়ে নিজের রাগ নিয়ন্ত্রণ হারিয়ে বাজারের লোকজনের সামনেই নিজের মোটরসাইকেলটি ভাঙচুর করতে শুরু করেন।

বাজারে উপস্থিত লোকজন জানান, সকালে জসীম তার মোটরসাইকেলটি নিয়ে দোকানের সামনে আসেন। এসময় তেলের জন্য তার ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়। হঠাৎ তিনি খড়ি কাটা কুড়াল দিয়ে নিজের প্রিয় যানটির ওপর আঘাত করতে থাকেন। এতে মোটরসাইকেলটির বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়।

জসীম উদ্দিন কালবেলাকে জানান, বিভিন্ন জায়গায় ঘুরে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও যখন প্রয়োজনীয় তেল পাওয়া যাচ্ছে না, তখন এই মোটরসাইকেল রাখা নিরর্থক। এই ক্ষোভ থেকেই তিনি এমন কাজ করেছেন।
এলাকায় জ্বালানি তেলের এই সংকট সাধারণ মানুষ ও ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে চরম অসন্তোষ সৃষ্টি করেছে। বিশেষ করে যারা যাতায়াতের জন্য মোটরসাইকেলের ওপর নির্ভরশীল, তারা পাম্পগুলোতে দিনের পর দিন ঘুরেও চাহিদা অনুযায়ী তেল পাচ্ছেন না বলে অভিযোগ উঠেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

আদালত চলাকালে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক

বিশ্বকাপ শেষে ফিরছে ক্লাব ফুটবলের ব্যস্ততা, কবে কোন লিগ শুরু

নাটোরে চালককে হত্যা করে ভ্যান ছিনতাই: চারজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড

গাইবান্ধায় টানা বর্ষণে তরুণ উদ্যোক্তার,নষ্ট ৩’শ পেঁপে গাছ

থামছে না শিশুদের মৃত্যুর মিছিল হামে প্রাণহানি ৮০০ ছাড়াল

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৪৬

যারা আমাদের কষ্ট উপভোগ করেছেন তাদের ধন্যবাদ: ম্যাক অ্যালিস্টার

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

১০

বীরগঞ্জ পৌরসভার সুইচগেট এলাকায় অবৈধ দখল উচ্ছেদ

১১

বন্যায় ক্ষতিগ্রস্তদের এক লাখ মার্কিন ডলার সহায়তা দিল চীন

১২

বিয়ে করলেন মিস্টার বিস্ট

১৩

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

১৪

ইরানের বুশেহর প্রদেশে ৩ স্থানে মার্কিন হামলা

১৫

বস্ত্র খাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর কমিটি গঠন

১৬

ফাইনালিসিমা দিয়ে মেসির ‘বিদায়ী ম্যাচ’ খেলার প্রস্তাব স্পেনের

১৭

আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসর নিলেন নিকোলাস ওতামেন্ডি

১৮

আবারও বাড়ল সোনার দাম : ২২ ক্যারেটে ভরি ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা

১৯

লালমনিরহাটে তিস্তার পানি উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে, বন্যার শঙ্কা

২০