RCTV Logo আরসিটিভি ডেস্ক
৭ জুন ২০২৬, ১:০৯ অপরাহ্ন

মামলার রায়ে সন্তুষ্ট, আশা করি উচ্চ আদালতেও রায় কার্যকর থাকবে: আইনমন্ত্রী

ছবিঃ সংগৃহীত

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ে সন্তোষ প্রকাশ করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, আইনের প্রত্যেকটি ধাপ পেরিয়ে ছয় কার্যদিবসের মধ্যে বিচার প্রক্রিয়া সম্পন্ন করেছি। এটি বাংলাদেশে প্রথম। বিচারে ঘোষিত শাস্তিতে আপাতত সন্তুষ্ট। আশা করি, এটি উচ্চ আদালতে গেলেও এই রায় বহাল থাকবে।

রোববার (৭ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সাথে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, রামিসার ধর্ষণ ও হত্যাকাণ্ড জাতির জন্য অত্যন্ত দুঃখজনক ও ভারাক্রান্ত হওয়ার মতো ঘটনা। তবে প্রধানমন্ত্রী এক মাসের মধ্যে বিচার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার বিষয়ে আশাবাদী ছিলেন।

তিনি আরও বলেন, ৭ দিনের মধ্যে রামিসা হত্যাকাণ্ডের ডেথ রেফারেন্স ফাইল উচ্চ আদালতে যাবে। এছাড়া পেপারবুক তৈরি হবে এবং সে অনুযায়ী মামলাটি বিচারের তালিকায় যাবে।

আইনমন্ত্রী জানান, উচ্চ আদালত খোলার পর রামিসা, সিনহা, আছিয়া ও রাজনের যে দ্রুত বিচার হয়েছিল, তার উচ্চ আদালতে যেন দ্রুত নিষ্পত্তি হয়, সে আবেদন করা হবে।

তিনি আরও জানান, সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ এ মামলাকে অগ্রাধিকার দিয়ে শুনানি করলে আগামী ৩ মাসের মধ্যে রায় কার্যকর করা সম্ভব হবে বলে প্রত্যাশা করি।

প্রসঙ্গত, রোববার (৭ জুন) রাজধানীর পল্লবীতে আলোচিত শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে সোহেল রানাকে ৫ লাখ টাকা এবং তার স্ত্রীকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টানা দুদিন সীমান্তের খোলা আকাশের নিচে ১১ জন, নিচ্ছে না কোন দেশ

নীলফামারী পুকুরে গোসল করতে নেমে দুই শিশুর করুণ মৃত্যু

রংপুরে গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে গ্রেফতার ৩০

পঞ্চগড়ে পুকুরের পানিতে গোসল করতে গিয়ে দুই মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু 

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

ইউরোপজুড়ে জিপিএস সংকেত বিঘ্নিত করছে রুশ স্যাটেলাইট

দাম কমলো জেট ফুয়েলের

লালমনিরহাটে ধরলা নদীতে গোসল করতে নেমে দুই ভাই নিখোঁজ

বিশ্বকাপে নতুন রেকর্ড গড়ার পথে জার্মানির নয়ার

আদ্-দ্বীনে মারা যাওয়া প্রতি শিশুর পরিবার পাবে ৮০ লাখ টাকা : শিশির মনির

১০

গাইবান্ধায় যুবলীগ ও ছাত্রলীগ নেতা গ্রেফতার

১১

বিশ্বকাপের জন্য ৭২ কোটি টাকায় মিডিয়া স্বত্ব কিনছে সরকার

১২

নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু

১৩

কালীগঞ্জে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক ১

১৪

বিসিবি নির্বাচনে ভোট দিলেন তামিম-রুবেলরা

১৫

উচ্চ আদালতে রামিসার মামলার শুনানি এগিয়ে আনতে সুপারিশ করা হবে

১৬

মামলার রায়ে সন্তুষ্ট, আশা করি উচ্চ আদালতেও রায় কার্যকর থাকবে: আইনমন্ত্রী

১৭

ইসরায়েলি হামলায় লেবাননের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা নিহত

১৮

নাটোরের চামড়া আড়তে জমে উঠছে বেচাকেনা

১৯

আমরা অবশ্যই ঘুরে দাঁড়াব : প্রধানমন্ত্রী

২০