পরীক্ষামূলক
LIVE TV

গাইবান্ধায় অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে পুলিশ সদস্য নিহত

গাইবান্ধা সদর উপজেলায় অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে আশরাফুল আলম নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।

শনিবার সন্ধ্যার দিকে সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের বালুয়াহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আশরাফুল আলম রংপুর জেলার পীরগঞ্জ থানায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার হরিনাথপুর ইউনিয়নের ভেলাকোপা গ্রামে।

স্থানীয়রা জানায়, সন্ধ্যার দিকে একটি অটোরিকশা দ্রুত গতিতে যাচ্ছিল। এসময় অপর দিক থেকে আসা আশরাফুল আলমের মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ছিটকে পড়ে ঘটনাস্থলেই আশরাফুল আলম মারা যান।গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর ইসলাম তালুকদার বলেন, “খবর পেয়ে ঘটনাস্থল থেকে আশরাফুল আলমের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।”

Facebook Comments Box

মন্তব্য করুন