RCTV Logo হেলথ ডেস্ক
২৩ জানুয়ারী ২০২৫, ৩:৪৯ অপরাহ্ন

রাতে ঘুম না হওয়ার সমাধান,জিরা পানির জাদুকরী গুণ

ছবি: সংগৃহীত

ইনসমনিয়া শব্দটির সঙ্গে আমরা কমবেশি সবাই পরিচিত। তরুণ থেকে বৃদ্ধ, সবারই এক সাধারণ সমস্যা হলো রাতে ঘুম না হওয়া। এটি একটি রোগ, যা স্লিপ ডিসঅর্ডার নামে পরিচিত। ঘুমের পরিমাণ বা গুণগত মানের সমস্যা দেখা দিলেই ইনসমনিয়া হতে পারে। তবে কিছু সহজ ও ঘরোয়া উপায়ে এই সমস্যার প্রতিরোধ সম্ভব।

দিনের পরিশ্রম শেষে একটি স্বস্তিদায়ক ঘুম শরীরকে পুনরায় চাঙ্গা করে তুলতে পারে। কিন্তু ইনসমনিয়ায় আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে ঘুমের পরিমাণ কমে যায়, ঘুমানোর পরেও তারা ফ্রেশ অনুভব করেন না এবং সারাদিন ঝিমুনি ভাব কাজ করে। এই সমস্যার সমাধানে সাহায্য করতে পারে রান্নাঘরের অন্যতম উপাদান— জিরা।

জিরা ইনসমনিয়ার জন্য একটি কার্যকর প্রাকৃতিক প্রতিকার। নিয়মিত জিরা পানি পান করলে দ্রুত ঘুম আসবে এবং ঘুমের মান উন্নত হবে, ফলে আপনি থাকবেন সতেজ ও প্রাণবন্ত।

ভারতের চিকিৎসক রঞ্জিত দত্তর মতে, প্রতিদিন সকালে এক গ্লাস জিরার পানি পান করা উচিত। এটি হজম ক্ষমতা বৃদ্ধি করে এবং বদহজমজনিত সমস্যাগুলি, যেমন ডায়রিয়া, বমিভাব ও গ্যাস প্রতিরোধে সহায়তা করে।

জিরা পানির আরও কিছু উপকারিতা:

  1. মস্তিষ্কের কার্যকারিতা বৃদ্ধি: জিরা মস্তিষ্কের শক্তি বাড়াতে সাহায্য করে এবং স্মৃতিশক্তির উন্নতি ঘটায়।
  2. ত্বকের পরিচর্যা: এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান ত্বককে পরিষ্কার রাখতে সাহায্য করে এবং ব্রণ প্রতিরোধে কার্যকর।
  3. ডিটক্সিফিকেশন: জিরা পানি শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে দেয়, যা লিভারের জন্য উপকারী।

সুতরাং, নিয়মিত জিরা পানি পান করার মাধ্যমে ইনসমনিয়া প্রতিরোধ করা সম্ভব এবং শরীর-মন দুটোকেই সুস্থ রাখা যায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা

সৌদি আরবে পৌঁছেছেন ৪২,৩৪২ বাংলাদেশি হজযাত্রী

হাওড়াঞ্চলের পানি আরও বাড়ছে, ডুবছে কৃষকের স্বপ্ন

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ রোববার

নীলফামারীতে র‌্যাবের অভিযানে ২৫ কেজি গাঁজা সহ গ্রেপ্তার এক

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা, যার ৮০ শতাংশ হবে নারী

ভারতে একলাফে হাজার টাকা বাড়ল গ্যাসের দাম

ঢাকা-সিলেট ডাবল রেললাইন হবে: প্রধানমন্ত্রী

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ২৪ লাখ টাকার ভারতীয় পণ্য আটক

ঠাকুরগাঁওয়ে কিশোরের রহস্যজনক মৃত্যু, এলাকায় শোক

১০

মানুষকে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের কাজ শুরু করেছি : তারেক রহমান

১১

নাটোরের গুরুদাসপুরে ইউএনও কার্যালয়ের কর্মকর্তাকে বেঁধে সরকারি কোয়ার্টারে ডাকাতি

১২

ঝড়ে নৌকাডুবি, ছেলেকে বুকে জড়িয়েই প্রাণ দিলেন মা

১৩

প্রকাশ পেল রকস্টারের এনিমেটেড টিজার

১৪

জলাবদ্ধতা রোধ ও পানি সংরক্ষণে খাল খনন কর্মসূচি: প্রধানমন্ত্রী

১৫

বিরলে পুকুর খননের সময় কার্তুজ সদৃশ বস্তু উদ্ধার

১৬

প্রথম বাংলাদেশি হিসেবে মাউন্ট মাকালু জয় বাবর আলীর

১৭

সিলেটে সুধী সমাবেশে প্রধানমন্ত্রী, উদ্বোধন করলেন নিমার্ণ প্রকল্প

১৮

ইউটিউবে নতুন ফিচার, যে চমক থাকছে ব্যবহারকারীদের জন্য

১৯

ইরান থেকে ফেরার পথেই কিউবা দখল করব: ট্রাম্প

২০