RCTV Logo আরসিটিভি ডেস্ক
১৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৬ অপরাহ্ন

হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিতে দুপুরে ট্রাইব্যুনালে যাবেন নাহিদ

ছবিঃ সংগৃহীত

হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিতে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যাবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যার ঘটনায় তার সাক্ষ্য গ্রহণ করা হবে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে তিনি ট্রাইব্যুনালে হাজির হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছে প্রসিকিউশন।

এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে আজও ট্রাইব্যুনালে সাক্ষ্য দেবেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যার ঘটনায় আজ তার অবশিষ্ট সাক্ষ্যগ্রহণ হবে।

এর আগে সোমবার (১৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ সাক্ষ্য দেন তিনি। তবে সাক্ষ্য শেষ না হওয়ায় এবং জেরার জন্য আজকের দিন ধার্য করা হয়। এরপর মামলায় সাক্ষ্য দেবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়েছে, মামলার ঐতিহাসিক প্রেক্ষাপটের বিষয়ে সাক্ষ্য দেওয়ার কথা ছিল সাংবাদিক মাহমুদুর রহমান ও জুলাই গণঅভ্যুত্থানের ‘নায়ক’ নাহিদ ইসলামের। তবে ব্যক্তিগত কারণে তারা আগের নির্ধারিত তারিখে উপস্থিত হতে না পারায় আদালতের কাছে সময় চাওয়া হয়, যা ট্রাইব্যুনাল মঞ্জুর করেছেন।

গত ৯ সেপ্টেম্বর মামলার ১৪তম দিনে ৬ জন সাক্ষ্য দিয়েছেন। এ পর্যন্ত মোট ৪৫ জন সাক্ষীর জবানবন্দি গ্রহণ করা হয়েছে। তাদের বর্ণনায় উঠে এসেছে গত বছরের জুলাই-আগস্ট মাসে দেশজুড়ে সংঘটিত হত্যাযজ্ঞের বীভৎস চিত্র। এসব হত্যাকাণ্ডের জন্য তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ সংশ্লিষ্টদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন শহীদ পরিবার ও প্রত্যক্ষদর্শী সাক্ষীরা। এ মামলায় রাজসাক্ষী হিসেবে সাক্ষ্য দিয়েছেন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউক্রেনের হামলায় এক সপ্তাহে শিশুসহ ৭০ রুশ নাগরিক নিহত

স্পেনে ভূমিকম্প অনুভূত

পুলিশের চার ডিআইজিসহ ১৪ কর্মকর্তাকে বদলি

নতুন বিনিয়োগ আনতে ২৭ দেশে আন্তর্জাতিক মেলায় অংশ নেবে বাংলাদেশ

পাসপোর্টের জলছাপে যুক্ত হলো আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিমের ছবি

সামান্য বৃষ্টিতেই চলাচল অযোগ্য চরম দুর্ভোগে হাজারো মানুষ

পাটগ্রাম সীমান্তে বিএসএফের সিমেন্টের খুঁটি স্থাপনের চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ

নাটোরে সিংড়ায় ১৪ কোটি টাকার সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করেন এমপি আনু

সাদুল্লাপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

নাটোরে দুর্নীতি প্রতিরোধে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

১০

কুড়িগ্রামে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১১

জুলাই পদযাত্রা সফল করতে কুড়িগ্রামে আসছেন আখতার, সার্জিস ও নাসীরুদ্দীন পাটওয়ারী 

১২

নাটোরে ১০ দিনব্যাপী বৃক্ষমেলা শুরু

১৩

এলএনজি সরবরাহ কমে যাওয়ায় গ্যাস সংকটের আশঙ্কা

১৪

মোজাফফরকে বৃহস্পতিবার ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

১৫

না ফেরার দেশে পাড়ি জমালেন দুইবারের ব্যালন ডি’অর জয়ী ফুটবলার

১৬

১০০ কোটি টাকারও বেশি খরচে বাংলো কিনলেন জন আব্রাহাম

১৭

২০৩০ সালের মধ্যে সড়কে মৃত্যু অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের

১৮

নতুন খলনায়কে বড় চমক, মুক্তি পেল ‘অ্যাভেঞ্জার্স : ডুমসডে’ ট্রেলার

১৯

সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা

২০