RCTV Logo গাইবান্ধা প্রতিনিধি
২১ জুলাই ২০২৬, ৩:৫৫ অপরাহ্ন

সাদুল্লাপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ছবিঃ আরসিটিভি

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির জুলাই মাসের মাসিক সভা মঙ্গলবার সকালে  উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা  প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান।

সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন  সহকারী কমিশনার (ভূমি) জসিম উদ্দিন, সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ হাবিবুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অপূর্ব ভট্টাচার্য, উপজেলা বিএনপির আহ্বায়ক সামছুল ইসলাম, সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুস সালাম, উপজেলা জামায়াতে ইসলামীর আমির এরশাদুল হক, রিপোর্টার্স ক্লাব সাদুল্লাপুরের সভাপতি শহিদুল হক, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল  কায়ুম হুদা, শহিদুল ইসলাম শিপন, আব্দুর রহমানসহ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্য, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজন।

সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি বাল্যবিবাহ প্রতিরোধ এবং শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার মান উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বাল্যবিবাহ রোধে প্রশাসন, জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক ও সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার গুণগত মান বৃদ্ধি, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ, ঝরে পড়া রোধ এবং পাঠদানের মানোন্নয়নে সংশ্লিষ্ট সকলকে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

এছাড়া মাদক, চুরি-ডাকাতি প্রতিরোধ,  জননিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

আদালত চলাকালে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক

বিশ্বকাপ শেষে ফিরছে ক্লাব ফুটবলের ব্যস্ততা, কবে কোন লিগ শুরু

নাটোরে চালককে হত্যা করে ভ্যান ছিনতাই: চারজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড

গাইবান্ধায় টানা বর্ষণে তরুণ উদ্যোক্তার,নষ্ট ৩’শ পেঁপে গাছ

থামছে না শিশুদের মৃত্যুর মিছিল হামে প্রাণহানি ৮০০ ছাড়াল

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৪৬

যারা আমাদের কষ্ট উপভোগ করেছেন তাদের ধন্যবাদ: ম্যাক অ্যালিস্টার

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

১০

বীরগঞ্জ পৌরসভার সুইচগেট এলাকায় অবৈধ দখল উচ্ছেদ

১১

বন্যায় ক্ষতিগ্রস্তদের এক লাখ মার্কিন ডলার সহায়তা দিল চীন

১২

বিয়ে করলেন মিস্টার বিস্ট

১৩

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

১৪

ইরানের বুশেহর প্রদেশে ৩ স্থানে মার্কিন হামলা

১৫

বস্ত্র খাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর কমিটি গঠন

১৬

ফাইনালিসিমা দিয়ে মেসির ‘বিদায়ী ম্যাচ’ খেলার প্রস্তাব স্পেনের

১৭

আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসর নিলেন নিকোলাস ওতামেন্ডি

১৮

আবারও বাড়ল সোনার দাম : ২২ ক্যারেটে ভরি ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা

১৯

লালমনিরহাটে তিস্তার পানি উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে, বন্যার শঙ্কা

২০