RCTV Logo লালমনিরহাট প্রতিনিধি
২১ জুলাই ২০২৬, ৪:০৮ অপরাহ্ন

পাটগ্রাম সীমান্তে বিএসএফের সিমেন্টের খুঁটি স্থাপনের চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ

ছবিঃ আরসিটিভি

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সীমান্তে আবারও সিমেন্টের খুঁটি স্থাপনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাধা দিলে বিএসএফ সদস্যরা স্থান ত্যাগ করেন।

বিজিবি সূত্রে জানা যায়, গত ২০ জুলাই ২০২৬ তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)-এর অধীন পঁয়ষট্টিবাড়ী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৮৪৫/১-এস থেকে ৮৪৫/২-এস-এর মাঝামাঝি, শূন্যরেখা থেকে আনুমানিক ১০০ মিটার ভারতের অভ্যন্তরে পূর্বে স্থাপিত বাঁশের খুঁটি অপসারণ করে প্রতিপক্ষ ৯৮ ব্যাটালিয়ন বিএসএফের পানিশালা-১ ক্যাম্পের সদস্য ও কয়েকজন ভারতীয় নাগরিক সিমেন্টের খুঁটি স্থাপনের চেষ্টা করেন। এ সময় বিজিবির টহলদল ঘটনাস্থলে পৌঁছে বাধা দিলে বিএসএফ সদস্যরা সেখান থেকে সরে যান।

এরপর ২১ জুলাই ২০২৬ একই সীমান্তের ৮৪৫/এমপি পিলার এলাকায় শূন্যরেখা থেকে আনুমানিক ৫০ মিটার ভারতের অভ্যন্তরে পুনরায় বাঁশের খুঁটির পরিবর্তে সিমেন্টের খুঁটি স্থাপনের চেষ্টা করে বিএসএফ।
খবর পেয়ে বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিএসএফকে জানান, দুই দেশের মধ্যে Joint Inspection এবং Joint Record of Discussion (JRD) স্বাক্ষরিত না হওয়া পর্যন্ত ওই স্থানে কোনো ধরনের স্থায়ী খুঁটি বা পিলার স্থাপন করা যাবে না।

এ বিষয়ে মঙ্গলবার দুপুর ১টা ১৫ মিনিটে (১৩১৫ ঘটিকায়) বিজিবি ও বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর বিএসএফ সদস্যরা ঘটনাস্থল ত্যাগ করেন।
বর্তমানে সীমান্ত এলাকায় বিজিবির নজরদারি ও টহল কার্যক্রম জোরদার রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউক্রেনের হামলায় এক সপ্তাহে শিশুসহ ৭০ রুশ নাগরিক নিহত

স্পেনে ভূমিকম্প অনুভূত

পুলিশের চার ডিআইজিসহ ১৪ কর্মকর্তাকে বদলি

নতুন বিনিয়োগ আনতে ২৭ দেশে আন্তর্জাতিক মেলায় অংশ নেবে বাংলাদেশ

পাসপোর্টের জলছাপে যুক্ত হলো আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিমের ছবি

সামান্য বৃষ্টিতেই চলাচল অযোগ্য চরম দুর্ভোগে হাজারো মানুষ

পাটগ্রাম সীমান্তে বিএসএফের সিমেন্টের খুঁটি স্থাপনের চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ

নাটোরে সিংড়ায় ১৪ কোটি টাকার সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করেন এমপি আনু

সাদুল্লাপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

নাটোরে দুর্নীতি প্রতিরোধে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

১০

কুড়িগ্রামে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১১

জুলাই পদযাত্রা সফল করতে কুড়িগ্রামে আসছেন আখতার, সার্জিস ও নাসীরুদ্দীন পাটওয়ারী 

১২

নাটোরে ১০ দিনব্যাপী বৃক্ষমেলা শুরু

১৩

এলএনজি সরবরাহ কমে যাওয়ায় গ্যাস সংকটের আশঙ্কা

১৪

মোজাফফরকে বৃহস্পতিবার ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

১৫

না ফেরার দেশে পাড়ি জমালেন দুইবারের ব্যালন ডি’অর জয়ী ফুটবলার

১৬

১০০ কোটি টাকারও বেশি খরচে বাংলো কিনলেন জন আব্রাহাম

১৭

২০৩০ সালের মধ্যে সড়কে মৃত্যু অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের

১৮

নতুন খলনায়কে বড় চমক, মুক্তি পেল ‘অ্যাভেঞ্জার্স : ডুমসডে’ ট্রেলার

১৯

সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা

২০