পরীক্ষামূলক
LIVE TV

মওলানা ভাসানী সেতুতে  পুনরায় নতুন তার স্থাপন করা হলো

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার পাঁচপীরের তিস্তা নদীর ওপর নির্মিত মওলানা ভাসানী সেতুর চুরি যাওয়া বিদ্যুতের ক্যাবল (ইলেকট্রিক তার) পুনরায় স্থাপন শুরু করা হয়েছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) এ কাজে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী তপন কুমার চক্রবর্তী, চায়নার নিযুক্ত ঠিকাদার, কর্মকর্তা ও উপজেলা প্রকৌশলী কার্যালয়ের বিভিন্ন কর্মকর্তা আর কর্মচারীরা।

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী তপন কুমার চক্রবর্তী বলেন, মানুষের দুর্ভোগ দূর করতে – কোনো দেরি না করে পুনরায় ক্যাবল স্থাপনের জন্য কাজ শুরু করা হয়। ১০ থেকে ১২ জন লোক কাজ করছেন। আশা করছি যে আগামী রোববারের মধ্যে এ কাজ শেষ হবে। এটি সম্পন্ন হলে আবারও হারিয়ে যাওয়া নিজ সৌন্দর্য ফিরে পাবে মাওলানা ভাসানী সেতু।

উল্লেখ্য, গত ২০ আগস্ট এ সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ঠিক তার পরের দিনই ব্রিজ পয়েন্ট থেকে ল্যাম্পপোস্টের তার চুরি হয়ে যায়। আলো না থাকায় রাতের বেলায় পুরো সেতুটি ঘুটঘুটে অন্ধকারে ছিল। এতে সেতুতে যানবাহন ও পথচারীদের চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছিল।

ওমর ফারুক রনি

Facebook Comments Box

মন্তব্য করুন