RCTV Logo ডেস্ক রিপোর্ট
৯ জুন ২০২৫, ১:৪২ অপরাহ্ন

স্বরাষ্ট্র উপদেষ্টা সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদকে নিয়ে যা বললেন

ছবি: সংগৃহীত

ঢাকা, ৯ জুন – সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী স্পষ্ট জানিয়েছেন, “তদন্তে কেউ দোষী প্রমাণিত হলে তাকে আইনের আওতায় আনা হবে। কিন্তু নির্দোষ কাউকে শাস্তি দেওয়া হবে না।” সোমবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলোচনায় তিনি এসব কথা বলেন।

জাহাঙ্গীর আলম চৌধুরী ঈদুল আজহার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করে বলেন, “ঈদ উপলক্ষ্যে বড় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কিছু রাস্তাঘাটের দুর্ঘটনা ও ছোটখাটো অপরাধের খবর পাওয়া গেছে, তবে সামগ্রিকভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল ছিল।” সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ সম্প্রতি বিদেশ থেকে ফিরেছেন, কিন্তু তার বিরুদ্ধে এখনও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি—এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “অনেকে বলছেন, কিছু মামলার তদন্ত হয়নি। তবে তদন্ত শেষে যারা দোষী প্রমাণিত হবে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আমরা চাই না কোনো নির্দোষ ব্যক্তি শাস্তি পাক।”

তিনি আরও যোগ করেন, “ফৌজদারি মামলায় যথাযথ প্রমাণ ছাড়া কাউকে গ্রেপ্তার করা হবে না। নির্দোষ কাউকে শাস্তি দেওয়ার কোনো যুক্তি নেই।” গত ৮ জুন রাত সাড়ে ১টায় থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে (টিজি-৩৩৯) ব্যাংকক থেকে ঢাকায় ফিরেন আবদুল হামিদ। হুইলচেয়ারে করে তাকে ইমিগ্রেশনে নিয়ে যাওয়া হয় এবং প্রায় এক ঘণ্টা পর রাত ৩টায় তিনি বিমানবন্দর ত্যাগ করেন।

আবদুল হামিদের বিরুদ্ধে গত ১৪ জানুয়ারি কিশোরগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়, যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ আরও কয়েকজনের নাম রয়েছে। তিনি গত ৮ মে চিকিৎসার জন্য ব্যাংকক গিয়েছিলেন, যা নিয়ে দেশে ব্যাপক সমালোচনা হয়। এ ঘটনায় ইমিগ্রেশন পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তাহসিনা আরিফ এবং মামলার তদন্তকারী কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

আবদুল হামিদ ২০১৩ সালে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন এবং পরবর্তীতে দুই মেয়াদে (২০১৩-২০২৩) রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৩ সালের ২৪ এপ্রিল তার স্থলাভিষিক্ত হন বর্তমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউক্রেনের হামলায় এক সপ্তাহে শিশুসহ ৭০ রুশ নাগরিক নিহত

স্পেনে ভূমিকম্প অনুভূত

পুলিশের চার ডিআইজিসহ ১৪ কর্মকর্তাকে বদলি

নতুন বিনিয়োগ আনতে ২৭ দেশে আন্তর্জাতিক মেলায় অংশ নেবে বাংলাদেশ

পাসপোর্টের জলছাপে যুক্ত হলো আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিমের ছবি

সামান্য বৃষ্টিতেই চলাচল অযোগ্য চরম দুর্ভোগে হাজারো মানুষ

পাটগ্রাম সীমান্তে বিএসএফের সিমেন্টের খুঁটি স্থাপনের চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ

নাটোরে সিংড়ায় ১৪ কোটি টাকার সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করেন এমপি আনু

সাদুল্লাপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

নাটোরে দুর্নীতি প্রতিরোধে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

১০

কুড়িগ্রামে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১১

জুলাই পদযাত্রা সফল করতে কুড়িগ্রামে আসছেন আখতার, সার্জিস ও নাসীরুদ্দীন পাটওয়ারী 

১২

নাটোরে ১০ দিনব্যাপী বৃক্ষমেলা শুরু

১৩

এলএনজি সরবরাহ কমে যাওয়ায় গ্যাস সংকটের আশঙ্কা

১৪

মোজাফফরকে বৃহস্পতিবার ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

১৫

না ফেরার দেশে পাড়ি জমালেন দুইবারের ব্যালন ডি’অর জয়ী ফুটবলার

১৬

১০০ কোটি টাকারও বেশি খরচে বাংলো কিনলেন জন আব্রাহাম

১৭

২০৩০ সালের মধ্যে সড়কে মৃত্যু অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের

১৮

নতুন খলনায়কে বড় চমক, মুক্তি পেল ‘অ্যাভেঞ্জার্স : ডুমসডে’ ট্রেলার

১৯

সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা

২০