পরীক্ষামূলক
LIVE TV

সাংবাদিক ও মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা আর নেই

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বিশিষ্ট সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা মন্টু (৭৫) আর নেই। শনিবার রাত ২টায় তিনি উপজেলার বালিয়াঘাট্টা গ্রামের নিজ বাড়িতে শেষনিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রোববার জোহরের নামাজের পর তাকে রাষ্ট্রীয় মর্যাদায় বালিয়াঘাট্টা কবরস্থানে দাফন করা হয়।

গোলাম মোস্তফা মন্টু বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় দীর্ঘদিন ভুগছিলেন। তিনি রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক সানশাইন এবং দৈনিক সোনালী সংবাদ পত্রিকার গোদাগাড়ী উপজেলা প্রতিনিধি হিসেবে বহুদিন কাজ করেছেন।

মৃত্যুকালে তিনি এক ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

গোলাম মোস্তফা মন্টু একজন নিবেদিতপ্রাণ মুক্তিযোদ্ধা ও পেশাদার সাংবাদিক হিসেবে স্থানীয় জনগণের কাছে অত্যন্ত সম্মানিত ছিলেন। তার মৃত্যুতে গোদাগাড়ী উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন