RCTV Logo আন্তর্জাতিক ডেস্ক
২৯ মে ২০২৫, ১২:১৮ অপরাহ্ন

আমিরাতে ১২ কোটি টাকার লটারি জিতলেন প্রবাসী

ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের ‘দুবাই ডিউটি ফ্রি র‌্যাফেল ড্র’ লটারিতে ১০ লাখ মার্কিন ডলার জিতেছেন ভারতীয় এক প্রবাসী। ৬০ বছর বয়সী ওই ভারতীয় দ্বিতীয়বারের মতো এই লটারি জিতেছেন। লটারিতে পাওয়া মুদ্রার পরিমাণ বাংলাদেশি প্রায় ১২ কোটি ২২ লাখ ৩২ হাজার ৯০০ টাকা।

দেশটির ইংরেজি দৈনিক খালিজ টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, দুবাই-ভিত্তিক ৬০ বছর বয়সী এক সৌভাগ্যবান ভারতীয় নাগরিক দ্বিতীয়বারের মতো লটারিতে এক মিলিয়ন ডলার জয়ী হয়েছেন। দুবাই ডিউটি ফ্রি মিলেনিয়াম মিলিয়নেয়ার র‌্যাফেল ড্রতে এই পুরস্কার পেয়েছেন তিনি।

গতকাল বুধবার দুবাইয়ে ডিউটি ফ্রি মিলেনিয়াম মিলিয়নিয়ার ও ফাইনেস্ট সারপ্রাইজ ড্র অনুষ্ঠিত হয়েছে। ভারতীয় ওই প্রবাসীর নাম পল জোসে মাভেলি।

তিনি দেশটির কেরালা অঙ্গরাজ্যের বাসিন্দা। ৯ বছরের কম সময়ের ব্যবধানে দ্বিতীয়বারের মতো আমিরাতে এই র‌্যাফেল ড্রতে বিজয়ী হয়েছেন তিনি।

গত ৩৮ বছর ধরে আমিরাতের দুবাইয়ে বসবাস করে আসছেন ভারতের কেরালার বাসিন্দা পল জোসে। বুধবার অনুষ্ঠিত র‌্যাফেল ড্রয়ের টিকেট ১৭ জন বন্ধুকে সঙ্গে নিয়ে কিনেছিলেন তিনি।

১৯৯৯ সাল থেকে আমিরাতের এই লটারিতে অংশ নিয়ে আসছেন তারা।

দুবাইয়ের ছোট এক নির্মাণ কোম্পানিতে সুপারভাইজার হিসেবে কর্মরত আছেন পল। তিনি বলেন, দ্বিতীয়বারের মতো লটারিতে এই অর্থ পাওয়ায় আমি দুবাই ডিউটি ফ্রি কর্তৃপক্ষের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ববাজারে কমল তেলের দাম

আইপিএল থেকে ছিটকে গেলেন চেন্নাইয়ের সর্বোচ্চ রান সংগ্রাহক

বালিয়াডাঙ্গীতে ২০০ লিটার পেট্রোলসহ আটক ২ জন, মোবাইল কোর্টে জরিমানা

মোটরসাইকেলসহ ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ, পালাল চোরাকারবারীরা

মুক্তির আগেই ‘কিং’ সিনেমার আয় ২৫০ কোটি

সংসদে ১৩৩ অধ্যাদেশের ৯৭টিই বিল আকারে আইনে রূপান্তর

তিন জেলার পুলিশ সুপারকে বদলি

রংপুরের গঙ্গাচড়ায় বসুন্ধরা শুভসংঘের ব্যতিক্রমী বই পাঠের আসর অনুষ্ঠিত

অন্ধকার পেরিয়ে আলোর পথে: শ্রুতলেখকের সহায়তায় এসএসসি দিচ্ছেন শরীফ আলী

২০ এপ্রিল পর্যন্ত ২৬ লাখ শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে

১০

মানিকগঞ্জে আকস্মিক পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে শিক্ষামন্ত্রী

১১

এসএসসি পরীক্ষা নিয়ে জরুরি ব্রিফিং ডেকেছেন শিক্ষামন্ত্রী

১২

বিচ্ছেদের পথে বিজয়? খোরপোশ দিতে হতে পারে ৩৫০ কোটি রুপি!

১৩

রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল নারীসহ দুজনের

১৪

ফ্র্যাঞ্চাইজি লিগে দল কিনলেন ক্রিস গেইল

১৫

বক্স অফিসে অক্ষয়ের বিধ্বংসী কামব্যাক, মাত্র ৪ দিনেই ‘ভূত বাংলা’র আয় ১০০ কোটি ছাড়াল

১৬

বর্ষসেরা ক্রীড়াবিদ হলেন আলাকারাজ-সাবালেঙ্কা

১৭

মন্ত্রণালয় থেকে করা হচ্ছে সিসিটিভি নজরদারি, সুষ্ঠুভাবে চলছে পরীক্ষা

১৮

মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

১৯

স্ত্রীর চিকিৎসার খরচ জোগাতে দ্বারে দ্বারে ঘুরছেন রিকশাচালক স্বামী

২০