RCTV Logo বিনোদন ডেস্ক
১৭ মে ২০২৫, ৩:৫৯ অপরাহ্ন

ভারতের পক্ষ নিয়েও কটাক্ষের শিকার অনিল কাপুর

পেহেলগামকাণ্ডের ১৫ দিনের মাথায় পাকিস্তানে আক্রমণ চালায় ভারত। ‘অপারেশন সিঁদুর’ নামে পরিচালিত ওই অভিযানের পর দেশের সর্বত্রই ভারতীয় সেনাবাহিনীর জয়গান শুরু হয়। কিন্তু অভিযানের এক সপ্তাহ পর মুখ খুলে কটাক্ষের শিকার হলেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা অনিল কাপুর।

অপারেশন সিঁদুরের পর বলিউডের প্রথম সারির অভিনেতাদের নীরবতা নিয়ে প্রশ্ন ওঠে। অবশেষে সামাজিক মাধ্যমে একটি পোস্টে অনিল কাপুর লিখলেন,
“যেটা করার দরকার ছিল, সেটা করা হয়েছে। কোনো পরিবারের সদস্যদের মধ্যে মন কষাকষি হয় না। কিন্তু এটা দেশের বিষয়। তাই আমরা সবাই একসঙ্গে ছিলাম, আছি এবং থাকব।”

ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন অনিল কাপুর। তিনি লেখেন,
“সশস্ত্র বাহিনীর কাছে আমি কৃতজ্ঞ। তারা সাহসের সঙ্গে আমাদের রক্ষা করেছেন। ভারত কিন্তু কিছু ভুলে যায় না। ভারত ক্ষমাও করে না। জয় হিন্দ। ভারতীয় সেনার জয় হোক।”

অনিল কাপুরের এই মন্তব্যের পরপরই সামাজিক মাধ্যমে কটাক্ষের ঝড় ওঠে। এক নেটিজেন মন্তব্য করেন, “হঠাৎ এতদিন পর ভারতীয় সেনার কথা মনে পড়ল বলিউড তারকার!”
আরেকজন লিখেছেন, “এক সপ্তাহ পর বলিউড তারকারা জেগে উঠেছেন। নিজেদের ভাবমূর্তি বাঁচানোর জন্য এখন মুখ খুলছেন।”

কেউ কেউ ব্যঙ্গ করে লেখেন, “আপনাকে অভিনন্দন! এতদিন পর জেগেছেন। এতটা দ্রুত প্রতিক্রিয়া দেওয়ার জন্য ধন্যবাদ!”

শুধু অনিল কাপুরই নন, একই কটাক্ষের শিকার হয়েছেন অভিনেতা কুণাল খেমুও। ‘অপারেশন সিঁদুর’-এর এক সপ্তাহ পর মুখ খোলায় তিনিও সমালোচিত হন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউক্রেনের হামলায় এক সপ্তাহে শিশুসহ ৭০ রুশ নাগরিক নিহত

স্পেনে ভূমিকম্প অনুভূত

পুলিশের চার ডিআইজিসহ ১৪ কর্মকর্তাকে বদলি

নতুন বিনিয়োগ আনতে ২৭ দেশে আন্তর্জাতিক মেলায় অংশ নেবে বাংলাদেশ

পাসপোর্টের জলছাপে যুক্ত হলো আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিমের ছবি

সামান্য বৃষ্টিতেই চলাচল অযোগ্য চরম দুর্ভোগে হাজারো মানুষ

পাটগ্রাম সীমান্তে বিএসএফের সিমেন্টের খুঁটি স্থাপনের চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ

নাটোরে সিংড়ায় ১৪ কোটি টাকার সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করেন এমপি আনু

সাদুল্লাপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

নাটোরে দুর্নীতি প্রতিরোধে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

১০

কুড়িগ্রামে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১১

জুলাই পদযাত্রা সফল করতে কুড়িগ্রামে আসছেন আখতার, সার্জিস ও নাসীরুদ্দীন পাটওয়ারী 

১২

নাটোরে ১০ দিনব্যাপী বৃক্ষমেলা শুরু

১৩

এলএনজি সরবরাহ কমে যাওয়ায় গ্যাস সংকটের আশঙ্কা

১৪

মোজাফফরকে বৃহস্পতিবার ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

১৫

না ফেরার দেশে পাড়ি জমালেন দুইবারের ব্যালন ডি’অর জয়ী ফুটবলার

১৬

১০০ কোটি টাকারও বেশি খরচে বাংলো কিনলেন জন আব্রাহাম

১৭

২০৩০ সালের মধ্যে সড়কে মৃত্যু অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের

১৮

নতুন খলনায়কে বড় চমক, মুক্তি পেল ‘অ্যাভেঞ্জার্স : ডুমসডে’ ট্রেলার

১৯

সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা

২০