RCTV Logo বিনোদন ডেস্ক
২০ জুলাই ২০২৬, ১২:০৫ অপরাহ্ন

বিয়েটা আর করতে হলো না: পরীমনি

ছবিঃ সংগৃহীত

আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে বিয়ে করবেন- এমন ঘোষণা দিয়েছিলেন ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী পরীমনি। তবে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা ১-০ গোলে হারার পর দলটির প্রতি ভালোবাসা জানিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন তিনি।

সোমবার (২০ জুলাই) ভোররাত সোয়া ৪টার সময় নিজের ফেসবুক আইডিতে পোস্ট দেন পরীমনি।

পোস্টে চিত্রনায়িকা লিখেন, ‘বিয়েটা আর করতে হলো না এই আর কি। ভালোবাসার আর্জেন্টিনা, আবার দেখা হবে।’

এর আগে গত বুধবার দিবাগত রাতে আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনালের আগে নিজের ফেসবুকে তিনি লিখেছিলেন, ‘আর্জেন্টিনা কাপ জিতলে আমি আবার একটা বিয়া করব। ফাইনাল।’

ওই পোস্টের পর বিষয়টি নিয়ে কিছুটা অস্বস্তিতে পড়েছেন পরীমনি। গণমাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি জানিয়েছেন, মজার ছলে দেওয়া সেই পোস্ট নিয়ে তিনি অনেকটাই বিপাকে। তবে বিয়ের কথা একেবারে অস্বীকারও করেননি এ আলোচিত অভিনেত্রী।

পরীমনি বলেন, ‘আমি তো এর আগে ঘোষণা দিয়ে বিয়ে করিনি। প্রেম করেছি, এরপর হুট করে বিয়ে করে ফেলছি। এবার বিয়ের ঘোষণা দিয়ে তো মুসিবতে পড়ে গেলাম। ভাবিনি, এভাবে সবাই বিষয়টিকে সিরিয়াসলি নিয়ে নেবে। এত এত সিরিয়াস সব বিয়ের প্রস্তাব আসতেছে, কিছুই বুঝতেছি না, কী করব।’

উল্লেখ্য, দীর্ঘ ১৬ বছর পর ফিফা বিশ্বকাপে নিজেদের নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুলেছে স্পেন। আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের শিরোপা জিতেছে তারা।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০০ কোটি টাকারও বেশি খরচে বাংলো কিনলেন জন আব্রাহাম

২০৩০ সালের মধ্যে সড়কে মৃত্যু অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের

নতুন খলনায়কে বড় চমক, মুক্তি পেল ‘অ্যাভেঞ্জার্স : ডুমসডে’ ট্রেলার

সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা

দেশের বাজারে বাড়ল সোনার দাম

‘আওয়ারাপন ২’ সিনেমার গানে ফিরছেন অরিজিৎ

আলভারেজকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিল বার্সেলোনা

যুগ্মসচিব পরিচয়ে প্রতারণা, অভিযুক্ত গ্রেপ্তার

১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত

দিল্লিতে ককরোচ পার্টি-পুলিশ সংঘর্ষ : ১১৮ পুলিশ আহত, ৭০ ‘ককরোচ’ গ্রেপ্তার

১০

কষ্টটা অসীম, স্বাভাবিক হতে সময় লাগবে: মেসি

১১

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ জনের মৃত্যু

১২

সেই ‘কালো দুপুরের’ এক বছর আজ

১৩

বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা অস্ট্রেলিয়ার

১৪

আফগানিস্তানে আকস্মিক বন্যায় ২০ জনের প্রাণহানি

১৫

আজ ২১ জুলাই, দিনটি কেমন যাবে আপনার?

১৬

নামাজের সময়সূচি – ২১ জুলাই ২০২৬

১৭

সুন্দরগঞ্জে ইয়াবাসহ এনসিপি নেতা গ্রেফতার, দল থেকে বহিষ্কার

১৮

ডুবে গেছে চরাঞ্চলের কাশবন, গো-খাদ্য নিয়ে বিপাকে চরের মানুষ

১৯

দিনাজপুরের পুলহাটে পূবালী ব্যাংক এর ক্যাশলেস ক্যাম্পেইন শুরু

২০