RCTV Logo আরসিটিভি ডেস্ক
৩০ এপ্রিল ২০২৫, ১০:৪৪ পূর্বাহ্ন

রংপুরে সাংবাদিককে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি: তদন্ত চলছে

ছবিঃ আরসিটিভি

রংপুরে এক সাংবাদিককে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কাফনের কাপড় ও হুমকিপূর্ণ চিঠি পাঠানো হয়েছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলে এ ঘটনা ধরা পড়ে।

হুমকির শিকার হওয়া সাংবাদিক মাহমুদুল হাসান স্থানীয় একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের রংপুর জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। কুরিয়ার পার্সেলটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ ও রংপুরের গঙ্গাচড়া থেকে পাঠানো হয়েছে বলে জানা গেছে। তবে প্রেরকের তথ্য হিসেবে পীরগঞ্জের আরেক সাংবাদিকের নাম ও ফোন নম্বর ব্যবহার করা হয়েছে।

পার্সেলের ভেতর পাওয়া দুটি চিঠিতে স্পষ্ট হত্যার হুমকি দেওয়া হয়েছে। প্রথম চিঠিতে লেখা ছিল, ‘ভাটার মালিকদের কাজই আগুন নিয়ে খেলা। তোর সময় শেষ। সুযোগমতো খতম করে দেওয়া হবে।’ অপর চিঠিতে উল্লেখ করা হয়েছে, ‘তোর কারণে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। এবার আমার পালা। ঠিক মতো খেয়ে নেব।’

মাহমুদুল হাসান জানান, ইটভাটা ও স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সংশ্লিষ্ট একটি সংবাদ প্রকাশের পর থেকেই তাঁকে হুমকি দেওয়া হচ্ছিল। তিনি বলেন, “আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। পার্সেল পাওয়ার পরই পুলিশকে জানিয়েছি। আশা করি, দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”

রংপুর সাংবাদিক ইউনিয়নের (আরপিইউজে) সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান এ ঘটনাকে সাংবাদিকতার স্বাধীনতার উপর হামলা’ আখ্যায়িত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সিটি প্রেসক্লাব রংপুরের সাধারণ সম্পাদকও ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন“ভয় দেখিয়ে সাংবাদিকদের দায়িত্ব পালনে বাধা দেওয়া যাবে না। আমরা প্রশাসনের কাছে দ্রুত তদন্ত ও শাস্তির নিশ্চয়তা চাই।”

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ ফারুক জানান, “মামলার প্রাথমিক তদন্ত চলছে। হুমকিদাতাদের শনাক্ত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

গণমাধ্যমকর্মীদের ওপর এ ধরনের হুমকি সাম্প্রতিক সময়ে উদ্বেগ বাড়িয়েছে। স্থানীয় সাংবাদিক সংগঠন ও মানবাধিকার সংস্থাগুলো নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারীতে আইনজীবী সমিতির উদ্যোগে ‘বইমেলা’ উদ্বোধন

আলভারেজকে নিয়ে ইউরোপের তিন জায়ান্টের কাড়াকাড়ি, অ্যাতলেটিকো ছাড়বে তো?

দেড় মাসের সন্তান নিয়ে যুব মহিলা লীগ নেত্রী শিল্পী কারাগারে

আন্তর্জাতিক বাজারে কমলো স্বর্ণের দাম

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ২৫ হাজার শিক্ষার্থী

ইসরায়েলের বিরুদ্ধে নিন্দা জানিয়ে কাতারের বিবৃতি

প্রথম দিনে অসদুপায় অবলম্বনের দায়ে ৬ শিক্ষার্থী বহিষ্কার

হাম ও হামের উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু

রংপুরে এসএসসি পরীক্ষার প্রথম দিনেই অনুপস্থিত ৫৭১

নাটোরে নারী উদ্যোক্তাদের ঋণ বিতরণ ও প্রশিক্ষণ 

১০

বর্তমানে দেশের বিদেশি ঋণ কত, সংসদে জানালেন অর্থমন্ত্রী

১১

বিশ্ববাজারে কমল তেলের দাম

১২

আইপিএল থেকে ছিটকে গেলেন চেন্নাইয়ের সর্বোচ্চ রান সংগ্রাহক

১৩

বালিয়াডাঙ্গীতে ২০০ লিটার পেট্রোলসহ আটক ২ জন, মোবাইল কোর্টে জরিমানা

১৪

মোটরসাইকেলসহ ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ, পালাল চোরাকারবারীরা

১৫

মুক্তির আগেই ‘কিং’ সিনেমার আয় ২৫০ কোটি

১৬

সংসদে ১৩৩ অধ্যাদেশের ৯৭টিই বিল আকারে আইনে রূপান্তর

১৭

তিন জেলার পুলিশ সুপারকে বদলি

১৮

রংপুরের গঙ্গাচড়ায় বসুন্ধরা শুভসংঘের ব্যতিক্রমী বই পাঠের আসর অনুষ্ঠিত

১৯

অন্ধকার পেরিয়ে আলোর পথে: শ্রুতলেখকের সহায়তায় এসএসসি দিচ্ছেন শরীফ আলী

২০