RCTV Logo আরসিটিভি ডেস্ক
৯ এপ্রিল ২০২৫, ১১:২৫ পূর্বাহ্ন

এসএসসি পরীক্ষায় নকল ঠেকাতে মাউশির কঠোর নির্দেশনা

ছবিঃ সংগৃহীত

আগামীকাল বৃহস্পতিবার (১০ এপ্রিল) থেকে শুরু হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। এবার সারাদেশে ১৯ লাখ ২৮ হাজারের বেশি শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নেবে। পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্তভাবে সম্পন্ন করতে মাঠপর্যায়ের কর্মকর্তাদের কঠোর নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

মঙ্গলবার (৮ এপ্রিল) মাউশির ওয়েবসাইটে প্রকাশিত এক চিঠিতে বলা হয়েছে, সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসির লিখিত পরীক্ষা শেষ হবে ১৩ মে, মাদরাসা বোর্ডের দাখিল পরীক্ষা শেষ হবে ১৫ মে এবং ব্যবহারিক পরীক্ষা চলবে ২২ মে পর্যন্ত।

শিক্ষা মন্ত্রণালয়ের ১৯ মার্চের স্মারকপত্রের আলোকে মাউশি পরীক্ষা কেন্দ্রগুলোতে কঠোর নজরদারি ও সহযোগিতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব কর্মকর্তাকে নির্দেশ দিয়েছে। এতে বলা হয়েছে, বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ের পরিচালক, উপ-পরিচালক, জেলা শিক্ষা কর্মকর্তা এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের পরীক্ষার পরিবেশ নকলমুক্ত ও ইতিবাচক রাখতে সর্বাত্মক ব্যবস্থা নিতে হবে।

এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ৩,৭৪৯টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে রয়েছে নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, একটি মাদরাসা বোর্ড ও একটি কারিগরি বোর্ড। কর্তৃপক্ষ আশা করছে, কঠোর তদারকির মাধ্যমে গতবারের তুলনায় এবার পরীক্ষা আরও শান্তিপূর্ণ ও নকলমুক্ত হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউক্রেনের হামলায় এক সপ্তাহে শিশুসহ ৭০ রুশ নাগরিক নিহত

স্পেনে ভূমিকম্প অনুভূত

পুলিশের চার ডিআইজিসহ ১৪ কর্মকর্তাকে বদলি

নতুন বিনিয়োগ আনতে ২৭ দেশে আন্তর্জাতিক মেলায় অংশ নেবে বাংলাদেশ

পাসপোর্টের জলছাপে যুক্ত হলো আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিমের ছবি

সামান্য বৃষ্টিতেই চলাচল অযোগ্য চরম দুর্ভোগে হাজারো মানুষ

পাটগ্রাম সীমান্তে বিএসএফের সিমেন্টের খুঁটি স্থাপনের চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ

নাটোরে সিংড়ায় ১৪ কোটি টাকার সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করেন এমপি আনু

সাদুল্লাপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

নাটোরে দুর্নীতি প্রতিরোধে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

১০

কুড়িগ্রামে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১১

জুলাই পদযাত্রা সফল করতে কুড়িগ্রামে আসছেন আখতার, সার্জিস ও নাসীরুদ্দীন পাটওয়ারী 

১২

নাটোরে ১০ দিনব্যাপী বৃক্ষমেলা শুরু

১৩

এলএনজি সরবরাহ কমে যাওয়ায় গ্যাস সংকটের আশঙ্কা

১৪

মোজাফফরকে বৃহস্পতিবার ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

১৫

না ফেরার দেশে পাড়ি জমালেন দুইবারের ব্যালন ডি’অর জয়ী ফুটবলার

১৬

১০০ কোটি টাকারও বেশি খরচে বাংলো কিনলেন জন আব্রাহাম

১৭

২০৩০ সালের মধ্যে সড়কে মৃত্যু অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের

১৮

নতুন খলনায়কে বড় চমক, মুক্তি পেল ‘অ্যাভেঞ্জার্স : ডুমসডে’ ট্রেলার

১৯

সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা

২০