পরীক্ষামূলক
LIVE TV

অবৈধভাবে বাংলাদেশে এসে আটক ভারতীয় নাগরিক

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (০৮ মার্চ) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তি মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনিরুল ইসলাম।

এর আগে শনিবার বিকেলে জেলার তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের মাঝিপাড়া টয়াগছ এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক সতীশ রায় ভারতের জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি থানার দক্ষিণ ডাঙ্গাপাড়া এলাকার দেবিন রায়ের ছেলে।

জানা গেছে, সতিশ রায় ১৫ থেকে ২০ দিন আগে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করে তেঁতুলিয়া উপজেলায় মাঝিপাড়া এলাকায় দিনমজুরে কাজ করছিলেন। এর আগেও একইভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করে দিনমজুরে কাজ করেছেন তিনি। শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে মাঝিপাড়া টয়াগছ এলাকার রমজান আলী বাড়িতে অভিযান চালিয়ে সতীশকে আটক করে মাঝিপাড়া বিওপি সদস্যরা। তাকে তেঁতুলিয়া মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।

পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনিরুল ইসলাম বলেন, ওই ভারতীয় নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করে দিনমজুরের কাজ করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। তাকে তেঁতুলিয়া মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন