RCTV Logo লালমনিরহাট প্রতিনিধি
৩১ অগাস্ট ২০২৬, ৬:১২ অপরাহ্ন

‎কক্সবাজারের বিকাশ-নগদ প্রতারক তারেক উদ্দিন লালমনিরহাটে আটক

‎লালমনিরহাটে বিকাশ-নগদ এজেন্ট ও ব্যবহারকারীদের সঙ্গে প্রতারণার অভিযোগে তারেক উদ্দিন নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে লালমনিরহাট সদর উপজেলার বিডিআর গেট এলাকার খান হোটেলে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক তারেক উদ্দিন কক্সবাজারের রামু উপজেলার ধলিরছড়া এলাকার সেলিম উদ্দিনের ছেলে।

‎পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, বিকাশে প্রতারণার অভিযোগে অভিযুক্ত তারেক উদ্দিন লালমনিরহাটে অবস্থান করছেন। পরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

‎জিজ্ঞাসাবাদ ও তার মোবাইল ফোন যাচাই করে পুলিশ জানতে পারে, তারেক উদ্দিনের বিরুদ্ধে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ১০ থেকে ১৫টি প্রতারণার মামলা রয়েছে। এসব মামলার কার্যক্রম চলমান রয়েছে বলেও জানায় পুলিশ।

‎সদর থানার অফিসার ইনচার্জ সাদ আহমেদ জানান, তারেক উদ্দিন বিভিন্ন এলাকায় বিকাশ ও নগদের এজেন্টদের ব্যাংক কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করতেন। প্রথমে এজেন্টদের সঙ্গে বিভিন্নভাবে কথা বলে বিশ্বাস অর্জন করতেন। পরে এফডিআরসহ বিভিন্ন বিষয় উল্লেখ করে এজেন্টদের কাছ থেকে বিভিন্ন অঙ্কের টাকা হাতিয়ে নিতেন।

‎এদিকে, আটক তারেক উদ্দিনের মোবাইল ফোন যাচাই করে বিভিন্ন জুয়া অ্যাপ পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় প্রতারণার মামলার পাশাপাশি তার বিরুদ্ধে জুয়া আইনে আরও একটি মামলা করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৯ম পে-স্কেল অনুমোদন, সর্বোচ্চ বেতন ১ লাখ ৫৬ হাজার, সর্বনিম্ন ২০ হাজার

সেপ্টেম্বর মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ

দাঁড়িয়ে থাকা পিকআপে মোটরসাইকেলের ধাক্কা, প্রাণ গেল কলেজছাত্রের

‎কক্সবাজারের বিকাশ-নগদ প্রতারক তারেক উদ্দিন লালমনিরহাটে আটক

এক হাজার টাকার শখ, আজ লাখ টাকার ব্যবসা—সফল রাখি

বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করতে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ২৫৬

ভারতে পাচারকালে ১৩ বস্তা সার জব্দ

লালমনিরহাট সীমান্তে ১৫ বিজিবির বিশেষ অভিযানে, পিস্তল ও গুলি উদ্ধার

ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ডলার সহ প্রতারক চক্রের দুই সদস্য গ্রেপ্তার

১০

নরসিংদীতে বাড়ছে সবজির দাম, বিপাকে সাধারণ ক্রেতা

১১

বরের গাড়ি থামিয়ে ‘ফিল্মি স্টাইলে’ নববধূকে অপহরণ!

১২

যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ

১৩

নেপালের বন্যায় মৃত ৯০০ ছাড়াল, নিখোঁজ ৪ হাজারের বেশি

১৪

ফিরছে ‘এন্ডগেম’, সঙ্গে ‘ডুমসডে’র সিক্রেট ম্যাসেজ!

১৫

সোনার দাম ভরিতে কমলো ৪৩৭৪ টাকা

১৬

স্পেনে নতুন জার্সিতে ভক্তদের চমকে দিলেন মেসি

১৭

যুক্তরাষ্ট্রের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

১৮

শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলায় হাইকোর্টের রায় আজ

১৯

আজ ৩১ আগস্ট, দিনটি কেমন যাবে আপনার?

২০