RCTV Logo স্পোর্টস ডেস্ক
৩০ অগাস্ট ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন

মেসির চার গোল, ৭-১ ব্যবধানে জয় ইন্টার মায়ামির

আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসির চার গোলের নৈপুণ্যে সিএফ মন্ট্রিয়লকে ৭-১ গোলে বিধ্বস্ত করেছে ইন্টার মায়ামি। দলের হয়ে প্রথম গোল করেছেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরো। এই জয়ের মধ্য দিয়ে টানা হতাশাজনক পারফরম্যান্সের পর দারুণভাবে ঘুরে দাঁড়াল মায়ামি।

ম্যাচের ১৯ মিনিটে রদ্রিগো দে পলের সহায়তায় ইন্টার মায়ামিকে এগিয়ে দেন কাসেমিরো। গোলটি ছিল মায়ামির জার্সিতে তার প্রথম গোল। তবে ৩৬ মিনিটে ফ্যাবিয়ান হারবার্স গোল করে মন্ট্রিয়লকে সমতায় ফেরান।

বিরতিতে যাওয়ার ঠিক আগে, ৩৯ মিনিটে ফ্রি-কিক থেকে গোল করে আবারও মায়ামিকে এগিয়ে দেন মেসি। দ্বিতীয়ার্ধের শুরুতেই আসে আর্জেন্টাইন তারকার দ্বিতীয় গোল। ৫১ মিনিটে তিন ডিফেন্ডারকে কাটিয়ে দুর্দান্ত ড্রিবলিংয়ের পর বল জালে জড়িয়ে ব্যবধান বাড়ান তিনি।

এরপর ম্যাচের শেষ ১০ মিনিটে মেসির জাদু আরও একবার দেখা যায়। ৭৯ মিনিটে তার পাস থেকে গোল করেন লুইস সুয়ারেজ। এরপর ৮২ মিনিটে গোলরক্ষকের ওপর দিয়ে চিপ করে নিজের তৃতীয় গোলটি করেন মেসি।

৮৯ মিনিটে ফাকুন্দো মুরার সহায়তায় আলেকজান্ডার শ গোল করলে মায়ামির লিড দাঁড়ায় ৬-১। ম্যাচের শেষ বাঁশির আগমুহূর্তে আবারও ফ্রি-কিক থেকে গোল করেন মেসি। তাতে পূর্ণ হয় তার চার গোলের কীর্তি এবং ম্যাচের চূড়ান্ত স্কোর দাঁড়ায় ৭-১।

এই চার গোলের ফলে মেসির ক্যারিয়ারে চার গোলের ম্যাচের সংখ্যা দাঁড়াল নয়টিতে। যুক্তরাষ্ট্রের ক্লাবে যোগ দেওয়ার পর এই প্রথম এক ম্যাচে চার গোল করলেন তিনি। সব মিলিয়ে তার ক্যারিয়ার গোলসংখ্যা পৌঁছেছে ৯২৭-এ।

এই জয়ের ফলে ইস্টার্ন কনফারেন্সে দ্বিতীয় স্থান আরও শক্ত করেছে ইন্টার মায়ামি। দলটির সংগ্রহ এখন ৪২ পয়েন্ট।

মায়ামির জন্য জয়টি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এর আগে শেষ পাঁচ ম্যাচের চারটিতেই হেরেছিল দলটি। তাই মন্ট্রিয়লের বিপক্ষে ৭-১ গোলের এই বিশাল জয় দলকে আত্মবিশ্বাস ফেরানোর পাশাপাশি মৌসুমের বাকি অংশের জন্য নতুন উদ্দীপনাও দিয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিংবদন্তি কণ্ঠশিল্পী আব্দুল জব্বারের নবম মৃত্যুবার্ষিকী আজ

নেপালে ৬৭৫ জনের লাশ উদ্ধার, অব্যাহত উদ্ধার অভিযান

মেসির চার গোল, ৭-১ ব্যবধানে জয় ইন্টার মায়ামির

আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

আজ ৩০ আগস্ট, দিনটি কেমন যাবে আপনার?

নামাজের সময়সূচি – ৩০ আগস্ট ২০২৬

জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী

সংসদ ভবনের সামনে ব্যাগ ধরে ছিনতাইকারীর টান, রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু

গাইবান্ধায় ১০০ পিস ইয়াবাসহ দুই মাদকসেবী গ্রেপ্তার, একজন পলাতক

নেপালে শুটিংয়ে গিয়ে দুর্যোগের মাঝে আটকা অভিনেতা খরাজ মুখোপাধ্যায়

১০

নেপালে ফের ভয়াবহ বন্যার শঙ্কা

১১

রাষ্ট্রপতির সঙ্গে সিইসি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

১২

খলনায়ক ডনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর

১৩

গাইবান্ধায় মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব এবং প্রতিরোধে করনীয় শীর্ষক আলোচনা সভা 

১৪

ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে ট্যাপেন্ডাডল ও গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

১৫

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

১৬

চ্যাম্পিয়নস লিগের ড্র আজ, কীভাবে নির্ধারিত হবে প্রতিপক্ষ?

১৭

১১ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

১৮

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ৪

১৯

আজ ২৭ আগস্ট, দিনটি কেমন যাবে আপনার?

২০