RCTV Logo আন্তর্জাতিক ডেস্ক
২১ অগাস্ট ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন

অর্থনৈতিক চাপেই ইরান চুক্তি করবে: জেডি ভ্যান্স

ছবিঃ সংগৃহীত

অর্থনৈতিক চাপ অব্যাহত থাকলে ইরান শেষ পর্যন্ত চুক্তি করতে বাধ্য হবে বলে মন্তব্য করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।  একই সঙ্গে ইরান যাতে আবারও পারমাণবিক স্থাপনা গড়ে তুলতে না পারে—সেটিই ওয়াশিংটনের প্রধান লক্ষ্য বলে জানান তিনি। খবর সামাটিভির

ভ্যান্স বলেন, ইরানকে সিদ্ধান্ত নিতে হবে—তারা কি অর্থনৈতিক চাপের মধ্যে থাকতে চায়, নাকি পশ্চিমা দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নত করতে চায়।

তিনি আরও বলেন, গুরুত্বপূর্ণ তেল পরিবহণ পথ হরমুজ প্রণালিকে অস্ত্র হিসেবে ব্যবহার করার সময় ইরানের শেষ হয়েছে।

ভ্যান্সের ভাষ্য, হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি সরবরাহের পথ নিরাপদ ও নির্বিঘ্ন রাখা জরুরি।

একই সঙ্গে তিনি দাবি করেন, এই গুরুত্বপূর্ণ জলপথের ওপর ইরানের একচেটিয়া নিয়ন্ত্রণও আর নেই।

এদিকে, ইরানের ওপর ‘ইতিহাসের সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞা’ আরোপের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। তার দাবি, সর্বোচ্চ অর্থনৈতিক চাপ প্রয়োগ করা হলে ইরানের বিরুদ্ধে নতুন করে বড় ধরনের সামরিক অভিযান চালানোর প্রয়োজন কমে আসবে।

সংবাদমাধ্যমকে বেসেন্ট বলেন, ‘তেলের দাম কেন হঠাৎ বেড়ে গেল, তা আমি নিশ্চিত নই। আমরা যদি সর্বোচ্চ অর্থনৈতিক চাপ প্রয়োগ করি, তাহলে সম্ভবত বড় ধরনের সামরিক অভিযান (কাইনেটিক) নতুন করে শুরু করার প্রয়োজন হবে না।’ তিনি ‘কাইনেটিক’ শব্দটি ব্যবহার করে সামরিক শক্তি প্রয়োগের বিষয়টি বোঝান।

আগামী সোমবার এক সংবাদ সম্মেলনে নতুন নিষেধাজ্ঞা প্যাকেজের বিস্তারিত তুলে ধরবেন বলেও জানান তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, নিহত ৮

ডিবির অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার আপন দুই ভাই

ঢালিউডের কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

সিদ্ধান্ত পরিবর্তন আতলেতিকোর, আলভারেজকে নিয়ে বড় সিদ্ধান্ত

ফুটবল কিংবদন্তি লেভানদোভস্কির জন্মদিন আজ

ঐশ্বরিয়ার সঙ্গে প্রথম প্রেমের বিষয়ে মুখ খুললেন অভিষেক

রাজধানীতে যানজট নিয়ন্ত্রণে যুক্ত হচ্ছে ড্রোন সার্ভিলেন্স

সাবেক প্রেমিকাকে হত্যার ভয়ংকর ছক, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিল এআই

বিশ্ব প্রবীণ নাগরিক দিবস আজ

অর্থনৈতিক চাপেই ইরান চুক্তি করবে: জেডি ভ্যান্স

১০

বাংলাদেশকে হারাতে মরিয়া অস্ট্রেলিয়া, একাধিক পরিবর্তন আসছে একাদশে

১১

গাইবান্ধার কৃতি সন্তান রুহুল আমিন মুকুল ঢাকা হাইওয়ে পুলিশ সুপার পদে উন্নীত

১২

দেশের ২৩তম রাষ্ট্রপতি শপথ নেবেন সন্ধ্যায়

১৩

আজ ২১ আগস্ট, দিনটি কেমন যাবে আপনার?

১৪

নামাজের সময়সূচি – ২১ আগস্ট ২০২৬

১৫

‎লালমনিরহাটে সবুজ সেবার বৃক্ষরোপণ ও চারা বিতরণ

১৬

ব্যাচেলর ফ্ল্যাটে রাফসানের সঙ্গে সুনেহরা

১৭

রুহুল কবির রিজভীকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত

১৮

রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমদ পেলেন ৮৮ ভোট

১৯

ঘোড়াঘাটে ৯ বছরের শিশুকে নদীতে ফেলে হত্যার অভিযোগ, সৎ বাবা গ্রেপ্তার

২০