গাইবান্ধা প্রতিনিধি 

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের গর্ব, বিশিষ্ট পুলিশ কর্মকর্তা রুহুল আমিন মুকুল সম্প্রতি ঢাকা হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্সে পুলিশ সুপার (এসপি) হিসেবে নতুন দায়িত্ব গ্রহণ করেছেন।
তাঁর এই সাফল্য অর্জনে আনন্দিত ও গর্বিত পুরো গাইবান্ধাবাসী।
কর্মজীবনের উজ্জ্বল পথচলা:
কুড়িগ্রাম জেলা: অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডিশনাল এসপি) হিসেবে সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন।
রংপুর রেঞ্জ ডিবি: অতিরিক্ত পুলিশ সুপার পদে নিষ্ঠা ও পেশাদারিত্বের স্বাক্ষর রেখে সুনামের সাথে কাজ সম্পন্ন।
ঢাকা হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্স: মেধা, দক্ষতা ও সততার স্বীকৃতিস্বরূপ নতুন দায়িত্ব হিসেবে পুলিশ সুপার (এসপি) পদে যোগদান।
দক্ষতা, পেশাদারিত্ব ও সততার অনন্য দৃষ্টান্ত স্থাপন করে তিনি প্রতিনিয়ত নিজের এলাকা ও দেশের মুখ উজ্জ্বল করছেন।
গাইবান্ধার এই গুণী সন্তানের নতুন দায়িত্ব প্রাপ্তিতে স্থানীয় সর্বস্তরের মানুষের মাঝে বিরাজ করছে আনন্দ ও উৎসবমুখর পরিবেশ।
মন্তব্য করুন