RCTV Logo আরসিটিভি ডেস্ক
১৫ অগাস্ট ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন

গাজীপুরে বাড়িতে ঢুকে ব্যবসায়ীর স্ত্রীকে কুপিয়ে হত্যা

ছবিঃ সংগৃহীত d

গাজীপুরের কালীগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ঢুকে তার স্ত্রী কামরুন নাহারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। শুক্রবার (১৪ আগস্ট) দিবাগত রাত ৩টার উপজেলার নাগরী ইউনিয়নের নগরবেলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কামরুন নাহার উপজেলার নাগরবেলা গ্রামের গায়েনবাড়ি এলাকার বাসিন্দা রড-সিমেন্ট ব্যবসায়ী মঞ্জুরুল ইসলামের স্ত্রী। এছাড়াও হামলায় গুরুতর আহত হয়েছেন মঞ্জুরুল ইসলাম এবং তার মেয়ে সানজিদা আক্তার মিম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৩টার দিকে মঞ্জুরুল ইসলামের টিনশেড বাড়ির গেটের তালা ভেঙে  ১০-১২ জন দুর্বৃত্ত প্রবেশ করে। এ সময় আশপাশের কয়েকটি বাড়ির বাসিন্দাদেরও অবরুদ্ধ করে রাখে তারা।
বাড়িতে ঢুকেই দুর্বৃত্তরা দেশীয় অস্ত্র দিয়ে তাদের কোপাতে শুরু করে। এ সময় তাদের ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসতে শুরু করলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। ঘটনাস্থলে মঞ্জুরুল ইসলামের স্ত্রী মারা যান। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান প্রতিবেশীরা।

গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, হামলার ধরন দেখে ধারণা করা হচ্ছে- দুর্বৃত্তরা ডাকাত বেশে এসে এ হামলা চালিয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। ক্রাইমসিন ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে গিয়েছে। তারা ভেতরে প্রবেশের পর বিষয়টি সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা পাওয়া যাবে। ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।  মরদেহ উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি প্রতিশ্রুতি দেয়, প্রতিশ্রুতি রাখে: স্বরাষ্ট্রমন্ত্রী

চোর সন্দেহে দুই যুবককে মারধর, একজনের মৃত্যু

সীমান্তে ৭ হাজার পিস ভারতীয় ইয়াবা জব্দ

গাজীপুরে বাড়িতে ঢুকে ব্যবসায়ীর স্ত্রীকে কুপিয়ে হত্যা

‘এক্স-মেন’ সিনেমায় যুক্ত হলেন ‘অবসেশন’ অভিনেত্রী ইন্ডি

রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে ফের উৎপাদন শুরু

নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

২ উইকেট নিয়ে আরেক সেশনও বাংলাদেশের

দুপুরের মধ্যে ৭ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা

১০

ইয়েমেনের মোচা বন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪

১১

খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

১২

ফুটবলকে বিদায় জানালেন ইতালির ইউরো জয়ী স্ট্রাইকার

১৩

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

১৪

আজ ১৫ আগস্ট, দিনটি কেমন যাবে আপনার?

১৫

নামাজের সময়সূচি – ১৫ আগস্ট ২০২৬

১৬

সৌদি আরবে নিহত ৩ প্রবাসীর পরিবারকে বিএনপির ৩ লাখ টাকা সহায়তা

১৭

ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকার দাবি গ্রহণযোগ্য নয় : হাইকোর্ট

১৮

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে ৫

১৯

নীলফামারীতে সাপের কামড়ে, শিশুসহ ২ জনের মৃত্যু

২০