RCTV Logo আরসিটিভি ডেস্ক
১ অগাস্ট ২০২৬, ৪:১৫ অপরাহ্ন

চট্টগ্রামে ২৩ পাচারকারী আটক, জব্দ কার্গো বোট

ছবিঃ সংগৃহীত

মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া বিপুল পরিমাণ ডিএপি সারসহ ২৩ জনকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড। এ সময় সার পরিবহনে ব্যবহৃত একটি কার্গো বোটও জব্দ করা হয়েছে।
শনিবার (১ আগস্ট) কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন বহিঃনোঙর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড। অভিযানে সন্দেহজনক দুটি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে ২৩ জন পাচারকারীকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানান, অবৈধভাবে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে সারবোঝাই একটি কার্গো বোট কর্ণফুলী চ্যানেলে অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে সকাল ১০টার দিকে পতেঙ্গার ১৫ নম্বর ঘাট এলাকায় আরেকটি বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড।

অভিযান চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে কার্গো বোটে থাকা পাচারকারীরা দ্রুত পালিয়ে যায়। পরে কার্গো বোটে তল্লাশি চালিয়ে প্রায় ১৫ লাখ ৭৫ হাজার টাকা মূল্যের ৪৫০ বস্তা (২২ হাজার ৫০০ কেজি) ডিএপি সার উদ্ধার করা হয়। একই সঙ্গে পাচার কাজে ব্যবহৃত কার্গো বোটটি জব্দ করা হয়।
কোস্টগার্ড জানিয়েছে, আটক ব্যক্তিদের এবং জব্দ করা আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পতেঙ্গা মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আরও জানান, দেশের সমুদ্র উপকূল ও নৌপথে চোরাচালান ও অবৈধ পাচার রোধে বাংলাদেশ কোস্টগার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনায় চালুর আগেই অচল অর্ধকোটি টাকার সৌর সেচ প্রকল্প, চুরি হয়েছে যন্ত্রাংশ

হামের থাবায় আরও তিন শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৭২

চট্টগ্রামে ২৩ পাচারকারী আটক, জব্দ কার্গো বোট

ইনজুরি কাটিয়ে অস্ট্রেলিয়া সিরিজে ডাক পেলেন লিটন

লোহিত সাগরে জাহাজ চলাচলে শুল্ক আদায়ের পরিকল্পনা নেই হুথির

শুটিংয়ে গুরুতর আহত রাশমিকা, ছয় সপ্তাহ থাকতে হবে বিশ্রামে

কুড়িগ্রাম-চিলমারী সড়কের পাশে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

ফ্যাসিবাদের ভয়াবহতার সাক্ষী ‘আয়নাঘরের’ দেয়াল : চিফ প্রসিকিউটর

দুই মেট্রো স্টেশনে বোমা আতঙ্ক, বস্তায় পাওয়া গেল জর্দার কৌটা-পান

স্টেশনে সন্তান রেখে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিলেন নারী

১০

মিরপুরের পর এবার ফার্মগেটে মেট্রো স্টেশনে চটের বস্তা ঘিরে বোমাতঙ্ক

১১

মিরপুরে মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ঘিরে রেখেছে পুলিশ

১২

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধনের তারিখ ঘোষণা

১৩

চট্টগ্রামে কলা চুরির প্রতিবাদ করায় যুবককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১

১৪

ভোজিনহার জন্য বদলে গেল লিগের নিয়ম

১৫

নাটোরে জুলাই সনদ বাস্তবায়ন আইন শৃঙ্খলার অবনতি ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধে জামায়াতের গণমিছিল

১৬

বগুড়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪

১৭

অভিষেকেই জোড়া গোল হামজার, তবু হার বার্সেলোনার

১৮

প্রাচীন শহর কিরকুকে এক দিনে ছয়বার ভূমিকম্প

১৯

র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক-প্রসিকিউশন

২০