RCTV Logo নাটোর প্রতিনিধি
৮ অগাস্ট ২০২৬, ১২:১৯ অপরাহ্ন

নাটোরে বাস-গরুবাহী নছিমনের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

ছবিঃ আরসিটিভি

নাটোরের গুরুদাসপুরে যাত্রীবাহী বাস ও গরুবাহী নছিমনের মুখোমুখি সংঘর্ষে তিন গরু ব্যবসায়ী নিহত হয়েছেন।

শনিবার (৮ আগস্ট) সকাল ১০টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের গুরুদাসপুর উপজেলার হাজিরহাট তালবাড়িয়া গ্যাসপাম্প সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—বড়াইগ্রাম পৌরসভার লক্ষীকোল এলাকার আব্দুর রহমান (৭০), ধামানিয়াপাড়া এলাকার আক্কাস আলী (৫৮) ও তার ছোট ভাই জাহাঙ্গীর আলম (৪৮)।

বনপাড়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতরা নছিমনে করে গরু নিয়ে সিরাজগঞ্জের চান্দাইকোনা হাটে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা আরআর ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে নছিমনটির মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে বাসটির সামনের কাচ ভেঙে দুমড়ে-মুচড়ে গেলেও বাসের কোনো যাত্রী হতাহত হননি। তবে নছিমনে থাকা তিন গরু ব্যবসায়ী গুরুতর আহত হন।

ওসি জানান, আব্দুর রহমান বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত আক্কাস আলীকে বড়াইগ্রাম হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। অপর আহত জাহাঙ্গীর আলমকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ ও দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান ওসি মনিরুজ্জামান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাইবান্ধা-বালাসী সড়কে রিকশা আরোহীকে বেঁধে টাকা ছিনতাই

এমপির ডিও লেটারে গোবিন্দগঞ্জে ৯০ লক্ষ টাকা বরাদ্দ পেল ৬টি শিক্ষা প্রতিষ্ঠান

সৈয়দপুরে বউভাতের খাবার খেয়ে অসুস্থ ৭, হাসপাতালে ভর্তি

নামাজের সময়সূচি – ০৯ আগস্ট ২০২৬

আজ ০৯ আগস্ট, দিনটি কেমন যাবে আপনার?

ঠাকুরগাঁওয়ে সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধ ও কিশোরের

না ফেরার দেশে মেসির বাবা হোর্হে মেসি

গণঅভ্যুত্থান নিউটনের আপেল নয়, ১৭ বছরের আন্দোলনের ফসল: স্বরাষ্ট্রমন্ত্রী

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৪ জনের মৃত্যু নতুন আক্রান্ত ৭৭৬

আজ আন্তর্জাতিক বিড়াল দিবস

১০

শিক্ষা-স্বাস্থ্য ও জ্বালানি খাতকে স্বনির্ভর করার পরিকল্পনা নেওয়া হয়েছে

১১

গাইবান্ধায় মাদকবিরোধী অভিযানে ৫ জন আটক

১২

সিএনজি চালিত অটোরিকশা ও রিকশা উপহার পেলেন ৩ জুলাই যোদ্ধা

১৩

পলাশবাড়ীর কিশোরগাড়ি ইউনিয়নের ৪টি খেয়াঘাটে ইজারা ছাড়াই অতিরিক্ত টোল আদায় করার অভিযোগ

১৪

সোমবার প্রকাশ হচ্ছে এসএসসি-সমমান পরীক্ষার ফল, জানা যাবে ৩ ভাবে

১৫

‎পানির নিচে সংরক্ষিত ‘মজা সুপারির’ দাম অর্ধেক, লোকসানের শঙ্কায় লালমনিরহাটের কৃষক

১৬

আদিতমারীতে ৩ বোতল স্কাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী আটক

১৭

ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের বলটির দাম উঠতে পারে ১২৩ কোটি টাকা

১৮

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় ৭ মধ্যে ৪ জনের বাড়ি গাইবান্ধায় শোকের ছায়া 

১৯

সাড়ে ৬ বছরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১৫ হাজার ৭১২ জন

২০