RCTV Logo বিনোদন ডেস্ক
৬ অগাস্ট ২০২৬, ৩:৩০ অপরাহ্ন

‘ময়না ছলাৎ ছলাৎ’ খ্যাত গায়ক স্বাগত দে মারা গেছেন

ছবিঃ সংগৃহীত

ওপার বাংলার লোকসংগীতের জনপ্রিয় শিল্পী স্বাগত দে আর নেই। সেরিব্রাল স্ট্রোকে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (৬ আগস্ট) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই সংগীতশিল্পী ‘ময়না ছলাৎ ছলাৎ’ এবং ‘সোনা বন্ধু রে’র মতো অসামান্য সব জনপ্রিয় লোকগানের মাধ্যমে বাংলা গানের জগতে ব্যাপক পরিচিতি লাভ করেন।

পরিবার জানায়, সোমবার (৩ আগস্ট) তিনি সেরিব্রাল স্ট্রোকে আক্রান্ত হন। এরপর থেকে চিকিৎসাধীন ছিলেন। তবে শেষ পর্যন্ত সব চেষ্টা ব্যর্থ করে বৃহস্পতিবার (৬ আগস্ট) না ফেরার দেশে পাড়ি জমান এই গুণী শিল্পী।

স্বাগত দে জাদুকরী ও প্রাণবন্ত কণ্ঠে বাংলা লোকসংগীত নতুন প্রজন্মের কাছেও দারুণ জনপ্রিয়তা পেয়েছিলেন। বিশেষ করে সুরেলা কণ্ঠ ও আবেগঘন পরিবেশনার মাধ্যমে শ্রোতাদের হৃদয়ে চিরস্থায়ী জায়গা করে নিয়েছিলেন তিনি। তার এই আকস্মিক প্রয়াণে সংগীত ও সংস্কৃতি অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।

সদ্য প্রয়াত এই শিল্পীর আত্মার শান্তি কামনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে ওপার বাংলার গায়িকা জোজো লিখেছেন, ‘তারাদের দেশে ভালো থেকো স্বাগতদা। ওম শান্তি।’

অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী স্মৃতিচারণ করে লেখেন, খবরটা শুনে ছোটবেলার অনেক স্মৃতি ফিরে এলো। বিশ্বাসই করতে পারছি না, স্বাগতদা আর নেই।

আরেক লোকসংগীতশিল্পী দেব চৌধুরী গভীর শোক প্রকাশ করে বলেন, স্বাগত আমাদের সমসাময়িক ছিল। খবরটা মেনে নিতে পারছি না। বাংলা লোকগানের জন্য এটি বড় ক্ষতি।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুর সিটি কর্পোরেশন এবং রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের যৌথ উদ্যোগে প্রাইমারী হেলথ কেয়ার প্রোগ্রাম বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

রংপুরে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে ওয়েম্যানের মৃত্যু

হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

গাইবান্ধায় নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের সহায়তায় নতুন কর্মসূচির অবহিতকরণ সভা অনুষ্ঠিত

ফুটবল ম্যাচ চলাকালে খেলার মাঠে বজ্রপাত, খেলোয়াড় নিহত

‘ময়না ছলাৎ ছলাৎ’ খ্যাত গায়ক স্বাগত দে মারা গেছেন

গাইবান্ধায় ব্যাংকের টাকার জন্য বাবাকে বালিশচাপা দিয়ে হত্যা, তদন্তে বেরিয়ে এলো রোমহর্ষক তথ্য

গ্যাস-বিদ্যুৎ সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে দিনাজপুরে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি

রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের রিসিপশন প্রোগ্রাম অনুষ্ঠিত

রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

১০

বিরলে উপজেলার ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণে মত বিনিময় সভা অনুষ্ঠিত

১১

‎লালমনিরহাট সীমান্তে ১৫ বিজিবির অভিযানে ৩৫৫ বোতল ইস্কাপ সিরাপ, ৬ কেজি গাঁজা ও মোটরসাইকেল জব্দ

১২

বিরল সীমান্তে ৫০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

১৩

লালবাগ কেল্লা পরিদর্শন করলেন মার্কিন নৌ কমান্ডার

১৪

জুলাইয়ে সড়কে নিহত ৪১৬ জন : রোড সেফটি ফাউন্ডেশন

১৫

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা ইসিতে পাঠিয়েছে সংসদ

১৬

ইনস্টাগ্রাম থেকে রিয়ালের সব ছবি মুছে রহস্য বাড়ালেন ভিনিসিয়ুস

১৭

হরমুজ খোলার আশায় বিশ্ববাজারে কমল তেলের দাম

১৮

সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, মোট মৃতের সংখ্যা ১২০

১৯

হরমুজ নিয়ে ওমানের সঙ্গে চুক্তি চূড়ান্ত পর্যায়ে: ইরান

২০