RCTV Logo নীলফামারী প্রতিনিধি
১ অগাস্ট ২০২৬, ৭:৪৮ অপরাহ্ন

বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাব – প্রতিমন্ত্রী ফরহাদ

ছবিঃ আরসিটিভি

পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, আমাদের কারিগরি কমিটি ইতোমধ্যে তাদের প্রতিবেদন জমা দিয়েছেন। কীভাবে দ্রুততার সঙ্গে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা যায়, তা নিয়ে কাজ চলছে। আমার বিশ্বাস অন্তত পাইলট প্রকল্প হিসেবে হলেও এ বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাব। এর মাধ্যমে এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা ও চাওয়া পাওয়ার পূর্ণ প্রতিফলন ঘটবে।

শনিবার (১ আগস্ট) বিকেলে নীলফামারীর ডিমলা উপজেলায় বুড়িতিস্তা সেচ প্রকল্প এবং তিস্তার নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বুড়ি তিস্তা পূর্নখননে বিগত সরকার ১৩০ কোটি টাকা দিয়ে পাঁচটি গ্রুপে কাজটা শুরু করতে চেয়েছিল। কিন্তু বিভিন্ন জটিলতায় তা আলোর মুখ দেখেনি। চলতি মাসের মাঝামাঝি সময়ে আমরা ভুক্তভোগী মানুষ ও কর্মকর্তাদের সঙ্গে বসে মামলা প্রত্যাহারসহ বুড়িতিস্তার এই সমস্যার সমাধান করব।

এছাড়াও তিস্তা নদী তীরবর্তী ডিমলার ঝুনাগাছ চাপানী এলাকার তীব্র নদীভাঙন পরিস্থিতি দেখে দ্রুত জিও ব্যাগ ও টিউব ব্যাগ ফেলার নির্দেশ দেন প্রতিমন্ত্রী। সাধারণ মানুষের সম্পদ সুরক্ষায় সরকারের অবস্থান স্পষ্ট করে বলেন, আমাদের সরকারের কমিটমেন্ট একটাই, আমরা চাই না কোনো মানুষের একটি বাড়ি, একটি ঘর বা এক ইঞ্চি জমিও নদীতে বিলীন হয়ে যাক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে রংপুরে জামায়াতের গণমিছিল

ঠাকুরগাঁওয়ে গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের গণমিছিল

বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাব – প্রতিমন্ত্রী ফরহাদ

প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ফুরিয়ে গেছে, সহায়তা চেয়ে জেলেনস্কির আকুতি

‘দ্য ওডিসি’র দাপট, ৩০ মিনিটেই বিএফআই আইম্যাক্সের টিকিট শেষ!

স্কুলে ছাত্রী ও যুবককে গাছে বেঁধে নির্যাতন, বিষপানের পর হাসপাতালে শিক্ষার্থী

টানা পঞ্চমবার সাফের সভাপতি নির্বাচিত কাজী সালাহউদ্দিন

শুটিংয়ে আহত রাশমিকা, কী হয়েছে অভিনেত্রীর?

আগামী সপ্তাহেই আসছেন যুক্তরাষ্ট্রের ৪৫ শীর্ষ ব্যবসায়ী

‎যুবকরাই রক্ত দিয়ে দেশকে সঠিক পথে ফিরিয়ে আনে: ত্রাণমন্ত্রী দুলু

১০

পাবনায় চালুর আগেই অচল অর্ধকোটি টাকার সৌর সেচ প্রকল্প, চুরি হয়েছে যন্ত্রাংশ

১১

হামের থাবায় আরও তিন শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৭২

১২

চট্টগ্রামে ২৩ পাচারকারী আটক, জব্দ কার্গো বোট

১৩

ইনজুরি কাটিয়ে অস্ট্রেলিয়া সিরিজে ডাক পেলেন লিটন

১৪

লোহিত সাগরে জাহাজ চলাচলে শুল্ক আদায়ের পরিকল্পনা নেই হুথির

১৫

শুটিংয়ে গুরুতর আহত রাশমিকা, ছয় সপ্তাহ থাকতে হবে বিশ্রামে

১৬

কুড়িগ্রাম-চিলমারী সড়কের পাশে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

১৭

ফ্যাসিবাদের ভয়াবহতার সাক্ষী ‘আয়নাঘরের’ দেয়াল : চিফ প্রসিকিউটর

১৮

দুই মেট্রো স্টেশনে বোমা আতঙ্ক, বস্তায় পাওয়া গেল জর্দার কৌটা-পান

১৯

স্টেশনে সন্তান রেখে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিলেন নারী

২০