RCTV Logo বিনোদন ডেস্ক
১ অগাস্ট ২০২৬, ৬:৪৯ অপরাহ্ন

‘দ্য ওডিসি’র দাপট, ৩০ মিনিটেই বিএফআই আইম্যাক্সের টিকিট শেষ!

ছবিঃ সংগৃহীত

১৭ জুলাই বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে ক্রিস্টোফার নোলানের ‘দ্য ওডিসি’। মুক্তির পর থেকেই সমালোচকদের প্রশংসা আর দর্শকের ভালোবাসায় ভাসছে ছবিটি। বক্স অফিসেও পাচ্ছে অভাবনীয় সাড়া। মুক্তির দুই সপ্তাহ পেরিয়ে এখনো এর দাপট অব্যাহত রয়েছে।

সম্পূর্ণ আইম্যাক্স ক্যামেরায় শুটিং হওয়া প্রথম ছবি ‘দ্য ওডিসি’। তাই ৭০ মিলিমিটার আইম্যাক্স থিয়েটারে এটি দেখার আগ্রহ অনেকের মনে। কিন্তু সুযোগ তো সীমিত। কারণ এমন প্রেক্ষাগৃহে সারা পৃথিবীতেই হাতেগোনা।

এর মধ্যে যুক্তরাজ্যের সবচেয়ে বড় সিনেমা স্ক্রিন ‘বিএফয়াই আইম্যাক্স’। লন্ডনের ওয়াটারলু এলাকায় অবস্থিত এই থিয়েটারে ৫০০ আসন রয়েছে। আর স্ক্রিনের আঁকার ৬৫ ফুট বাই ৮৫ ফুট।

এই বিখ্যাত সিনেমা হলে নতুন একটি প্রদর্শনীর শিডিউল চালু করা হয়েছিল। আর মাত্র ৩০ মিনিটেই বিক্রি হয়ে গেছে সব টিকিট। খবর বলছে, প্রায় ৪০ হাজার মানুষ অপেক্ষায় ছিল টিকিট সংগ্রহের জন্য।

এর আগে বিএফআই আইম্যাক্সে একটি রেকর্ড গড়েছে ‘দ্য ওডিসি’। টিকিট বিক্রি শুরু হওয়ার প্রথম ২৪ ঘণ্টায় ১০ লাখ ডলারের টিকিট বিক্রি হয়। যা প্রতিষ্ঠানটির ইতিহাসে সর্বোচ্চ।

বিশেষ এই ফরম্যাটে ছবিটি দেখার সুযোগ হাতছাড়া করতে চাইছেন না সিনেমাপ্রেমী দর্শক। ইউরোপের একেক দেশ থেকে একেক দেশে ভ্রমণ করছেন অনেকে, কেবল আইম্যাক্স পর্দায় ‘দ্য ওডিসি’ দেখার জন্য। জানা গেছে, কেবল জুলাইয়ের দুই সপ্তাহেই প্রাগের একটি আইম্যাক্স থিয়েটারে ২২ হাজারের বেশি দর্শক ছবিটি দেখেছেন।

এদিকে সর্বশেষ খবর অনুযায়ী, সিনেমাটির বৈশ্বিক আয় প্রায় ৮০০ মিলিয়ন ডলার। সম্প্রতি মুক্তি পেয়েছে মার্ভেল স্টুডিওসের তুমুল জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজির ছবি ‘স্পাইডার-ম্যান : ব্র্যান্ড নিউ ডে’। সেটার দাপটে কিছুটা পিছিয়ে পড়ছে ‘দ্য ওডিসি’। তবে কনটেন্টের জোরে এটি বিলিয়ন ক্লাবেও প্রবেশ করতে পারে বলে অনুমান অনেকের।

হোমারের বিখ্যাত মহাকাব্য ‘দ্য ওডিসি’ অবলম্বনে নির্মিত সিনেমাটিতে কেন্দ্রীয় চরিত্র ওডিসিউসের ভূমিকায় অভিনয় করেছেন ম্যাট ডেমন। ছবিতে আরও রয়েছেন অ্যান হ্যাথাওয়ে, টম হল্যান্ড, জেন্ডায়া, রবার্ট প্যাটিনসন, লুপিতা নিয়োঙ্গো, শার্লিজ থেরন প্রমুখ।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ে গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের গণমিছিল

বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাব – প্রতিমন্ত্রী ফরহাদ

প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ফুরিয়ে গেছে, সহায়তা চেয়ে জেলেনস্কির আকুতি

‘দ্য ওডিসি’র দাপট, ৩০ মিনিটেই বিএফআই আইম্যাক্সের টিকিট শেষ!

স্কুলে ছাত্রী ও যুবককে গাছে বেঁধে নির্যাতন, বিষপানের পর হাসপাতালে শিক্ষার্থী

টানা পঞ্চমবার সাফের সভাপতি নির্বাচিত কাজী সালাহউদ্দিন

শুটিংয়ে আহত রাশমিকা, কী হয়েছে অভিনেত্রীর?

আগামী সপ্তাহেই আসছেন যুক্তরাষ্ট্রের ৪৫ শীর্ষ ব্যবসায়ী

‎যুবকরাই রক্ত দিয়ে দেশকে সঠিক পথে ফিরিয়ে আনে: ত্রাণমন্ত্রী দুলু

পাবনায় চালুর আগেই অচল অর্ধকোটি টাকার সৌর সেচ প্রকল্প, চুরি হয়েছে যন্ত্রাংশ

১০

হামের থাবায় আরও তিন শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৭২

১১

চট্টগ্রামে ২৩ পাচারকারী আটক, জব্দ কার্গো বোট

১২

ইনজুরি কাটিয়ে অস্ট্রেলিয়া সিরিজে ডাক পেলেন লিটন

১৩

লোহিত সাগরে জাহাজ চলাচলে শুল্ক আদায়ের পরিকল্পনা নেই হুথির

১৪

শুটিংয়ে গুরুতর আহত রাশমিকা, ছয় সপ্তাহ থাকতে হবে বিশ্রামে

১৫

কুড়িগ্রাম-চিলমারী সড়কের পাশে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

১৬

ফ্যাসিবাদের ভয়াবহতার সাক্ষী ‘আয়নাঘরের’ দেয়াল : চিফ প্রসিকিউটর

১৭

দুই মেট্রো স্টেশনে বোমা আতঙ্ক, বস্তায় পাওয়া গেল জর্দার কৌটা-পান

১৮

স্টেশনে সন্তান রেখে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিলেন নারী

১৯

মিরপুরের পর এবার ফার্মগেটে মেট্রো স্টেশনে চটের বস্তা ঘিরে বোমাতঙ্ক

২০