RCTV Logo দিনাজপুর প্রতিনিধি
২৮ জুন ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন

দিনাজপুরের বিরল সীমান্তে বিজিবির অভিযানে ৩৭ বোতল ভারতীয় মদ উদ্ধার

ছবিঃ আরসিটিভি

দিনাজপুরের বিরল সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৩৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

২৮ জুন রোববার ভোর ৪টা ১০ মিনিটে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ এনায়েতপুর বিওপির একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে বিরল উপজেলার সীমান্ত পিলার ৩২৩/১-এস থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দীপনগর গ্রাম এলাকায় মালিকবিহীন অবস্থায় ৩৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, উদ্ধারকৃত মদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত চোরাকারবারিদের শনাক্ত ও তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি নিয়মিত ও কঠোর অভিযান পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় সব ধরনের চোরাচালান ও মাদক পাচার রোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনের শুরুতেই মন খারাপ বা বিষন্নতায় ভুগছেন? যা করবেন কাটাতে…

সারা দেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু

বাংলাদেশিদের জন্য আজই চালু ভারতের পর্যটন ভিসা

ব্রাজিল কিংবদন্তির ৫৬ বছরের পুরোনো রেকর্ড ভেঙে দিলেন মেসি

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ১৪৩০, এখনও নিখোঁজ ৫১ হাজার

দিনাজপুরের বিরল সীমান্তে বিজিবির অভিযানে ৩৭ বোতল ভারতীয় মদ উদ্ধার

মেসি জাদুতে জর্ডানকে উড়িয়ে শতভাগ জয়ে গ্রুপসেরা আর্জেন্টিনা

আজ ২৮ জুন, দিনটি কেমন যাবে আপনার?

নামাজের সময়সূচি – ২৮ জুন ২০২৬

ড্রয়ের পর হাতে লেখা ‘নোট’ রেখে ড্রেসিংরুম ছাড়ল ইরান

১০

হরমুজে তেলবাহী ট্যাংকারে হামলা

১১

গাইবান্ধায় আদালতের আদেশ অমান্য করে সরকারি লিজের জমি দখলের চেষ্টা

১২

শিক্ষাছুটি শেষে না ফেরায় হাবিপ্রবির ১৪ শিক্ষকের চাকরি বাতিল

১৩

রাশিয়ার প্রতিরক্ষা কারখানায় ইউক্রেনের মিসাইল হামলা

১৪

হাদি হত্যার বিচার চেয়ে পাগলা মসজিদের দানবাক্সে চিরকুট

১৫

বিশ্বকাপের নকআউটে ২৮ দল; ১২ দেশের বিদায়, অপেক্ষায় যারা!

১৬

হাম উপসর্গে প্রাণ গেল আরও ৬ শিশুর

১৭

গোবিন্দগঞ্জে ৩টি মোটরসাইকেল চুরি, সিসিটিভিতে চোর শনাক্ত

১৮

সব ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠা বর্তমান সরকারের মূল লক্ষ্য: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

১৯

পাঁচ লাখ সদস্যকে ড্রোনের প্রশিক্ষণ দেবে দক্ষিণ কোরিয়া

২০