RCTV Logo স্পোর্টস ডেস্ক
২৭ জুন ২০২৬, ১২:০০ অপরাহ্ন

মিশরকে দুইয়ে ঠেলে গ্রুপসেরা হয়েই নকআউটে বেলজিয়াম

ছবিঃ সংগৃহীত

রোলারকোস্টার রাইডের মতো ছিল পুরো ম্যাচটা। কখনো শীর্ষে বেলজিয়াম, কখনো মিশর। কিন্তু শেষ হাসি হাসল বেলজিয়ামই। নিউজিল্যান্ডকে ৫-১ গোলে উড়িয়ে গ্রুপ জি-তে শীর্ষস্থান নিশ্চিত করে নকআউটে উঠল তারা। মিশরকে ঠেলে দিল দ্বিতীয় স্থানে।

ম্যাচের ২৮ মিনিটে কেভিন ডি ব্রুইনার কর্নার থেকে হেড করে প্রথম গোলটি করেন লিয়ান্দ্রো ত্রোসার্দ। এই লিড নিয়েই বিরতিতে যায় বেলজিয়াম।

দ্বিতীয়ার্ধে ত্রোসার্দ আবার গোল করেন। পেনাল্টি এরিয়ায় বল নিয়ন্ত্রণে নিয়ে ভলিতে দুজন ডিফেন্ডারকে কাটিয়ে বল জড়ান জালে। ছোট্ট ভিএআর যাচাই হলেও গোল বহাল থাকে।

এরপরই মোড় ঘুরে যায়। ডি ব্রুইনা বক্সের বাইরে থেকে আগুনে শট নেন, বল আছড়ে পড়ে জালে। এই গোলে মিশরকে টপকে গ্রুপের শীর্ষে উঠে আসে বেলজিয়াম।

কিন্তু নিউজিল্যান্ড হাল ছাড়েনি। এলাইজা জাস্ট বক্সের বাইরে থেকে দারুণ শটে বেলজিয়ামের জালে বল জড়ান। এই গোলে আবার শীর্ষে উঠে আসে মিশর, দ্বিতীয় স্থানে নেমে যায় বেলজিয়াম।

মাত্র দুই মিনিট সেই অবস্থা টিকল। বক্সের ভেতর ভেসে আসা বলে দারুণভাবে মাথা ছুঁইয়ে গোল করেন রোমেলু লুকাকু। আবার শীর্ষে বেলজিয়াম।

শেষটা রাখলেন সালমেকার্স। বক্সের ভেতর সুযোগ পেয়ে দারুণ শটে বল জড়ান জালে। ৪ গোলের ব্যবধান নিশ্চিত হতেই সব অনিশ্চয়তা দূর হয়ে যায়। ৫-১ গোলের বড় জয়ে গ্রুপসেরা হয়ে নকআউটে উঠল বেলজিয়াম।

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০৩০ সালের ফুটবল বিশ্বকাপে বাংলাদেশকে দেখতে চেয়ে পাগলা মসজিদের দানবক্সে চিঠি

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরের সাফল্যে সংসদে ধন্যবাদ

হরমুজ উত্তেজনায় ইউরোপে বাড়ল গ্যাসের দাম

৬ মাস পর খুললো পাগলা মসজিদের দানবাক্স, পাওয়া গেল ৪৩ বস্তা টাকা

লোকসান কমাতে ইজারায় যাচ্ছে পশ্চিমাঞ্চলের ১১ ট্রেন

ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশি খুন, গুরুতর আহত ১

দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম

মিশরকে দুইয়ে ঠেলে গ্রুপসেরা হয়েই নকআউটে বেলজিয়াম

ফের যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলা, যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ

দুপুরের মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আভাস

১০

আজ ২৭ জুন, দিনটি কেমন যাবে আপনার?

১১

নামাজের সময়সূচি – ২৭ জুন ২০২৬

১২

গুরুদাসপুরে এক রাতে ১২টি সেচ পাম্প চুরি, আমন আবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক

১৩

ঠাকুরগাঁওয়ে টাঙ্গন নদীতে গোসলে নেমে শিশুর মৃত্যু, নিখোঁজ এসএসসি পরীক্ষার্থী

১৪

নীলফামারীতে ভিসা প্রতারণা চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

১৫

নতুন অস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

১৬

সিলেটের প্রবীণ সংবাদপত্র এজেন্ট ইসমাইল হোসেন আর নেই

১৭

ঠাকুরগাঁওয়ে কমিউনিটি সেন্টার থেকে ভাঙারি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১৮

বিশ্বকাপে নকআউটের টিকিট কাটল যারা, বাদ পড়ল কারা

১৯

গাইবান্ধায় হানিট্র‍্যাপ চক্রের নারী সদস্যসহ গ্রেফতার ৩

২০