RCTV Logo নীলফামারী প্রতিনিধি
২৬ জুন ২০২৬, ৬:৩৩ অপরাহ্ন

নীলফামারীতে ভিসা প্রতারণা চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

নীলফামারীতে ভিসা প্রতারণা চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ।

শুক্রবার (২৬ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতলুবর রহমান।

গ্রেপ্তারকৃতরা হলেন- নীলফামারীর কিশোরগঞ্জ থানার নিতাই ইউনিয়নের লাল মিয়ার ছেলে রাব্বি ইসলাম (২৪), রিফাত ইসলাম বৃটিশ (২০), নিতাই বসুনিয়াপাড়ার আসাদুল ইসলামের ছেলে আনিসুল ইসলাম (১৯) ও সদর উপজেলার বড় সংগলশী খামাতপাড়া এলাকার গুলজার রহমানের ছেলে শান্ত ইসলাম (১৯)।

ডিবি পুলিশ প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা বাড়িতে বসে দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে দেশ ও দেশের বাহিরে অবস্থানরত প্রবাসীদের ভিসা দেওয়ার কথা বলে প্রতারণা করে আসছিলেন। গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসময়ে তাদের ব্যবহৃত চারটি অ্যান্ড্রয়েড মোবাইল উদ্ধার করা হয়েছে।

এবিষয়ে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মতলুবর রহমান বলেন, গতকাল তাদের গ্রেপ্তার করে মামলা দায়ের করা হয়েছে। আজকে তাদের আদালতে প্রেরণ করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুরুদাসপুরে এক রাতে ১২টি সেচ পাম্প চুরি, আমন আবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক

ঠাকুরগাঁওয়ে টাঙ্গন নদীতে গোসলে নেমে শিশুর মৃত্যু, নিখোঁজ এসএসসি পরীক্ষার্থী

নীলফামারীতে ভিসা প্রতারণা চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

নতুন অস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

সিলেটের প্রবীণ সংবাদপত্র এজেন্ট ইসমাইল হোসেন আর নেই

ঠাকুরগাঁওয়ে কমিউনিটি সেন্টার থেকে ভাঙারি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

বিশ্বকাপে নকআউটের টিকিট কাটল যারা, বাদ পড়ল কারা

গাইবান্ধায় হানিট্র‍্যাপ চক্রের নারী সদস্যসহ গ্রেফতার ৩

গোবিন্দগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৩ মাদকসেবীর কারাদণ্ড

নামাজের সময়সূচি – ২৬ জুন ২০২৬

১০

আজ ২৬ জুন, দিনটি কেমন যাবে আপনার?

১১

মাকে হত্যা করে ঘরের মেঝেতে পুঁতে রাখার অভিযোগে ছেলে ঢাকা থেকে গ্রেফতার

১২

লালমনিরহাটে ব্রাকের উদ্যোগে প্রায় ২৮ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৩

গাইবান্ধায় দুধ দিয়ে গোসল করে বিএনপি ছাড়লেন তোতা মিয়া

১৪

‎‎কুড়িগ্রামে কমছে পানি, বাড়ছে নদীভাঙন

১৫

ভারত-বাংলাদেশ সীমান্তে প্রাণ গেল বিএসএফ সদস্যের

১৬

গাইবান্ধায় শিবির নেতা হত্যায় আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

১৭

সুন্দরগঞ্জে পুকুরে গোসল করতে নেমে, চাচাতো ভাই-বোনের মৃত্যু

১৮

গাইবান্ধায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন নিয়ে অবহিতকরন সভা

১৯

লালমনিরহাটে তিস্তা নদীতে ভেসে আসা অর্ধগলিত অজ্ঞাতনামা মরদেহ উদ্ধার

২০